Sunday, June 28, 2026

Derek O’ Brien:করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন, রয়েছেন আইসোলেশনে

Date:

Share post:

করোনা আক্রান্ত তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। টুইটে নিজেই একথা জানিয়েছেন তিনি। বর্তমানে স্থিতিশীল অবস্থায় বাড়িতেই রয়েছেন তিনি। গত তিনদিন যারা তাঁর সংস্পর্শে এসেছেন তাদের যদি কোনও উপসর্গ থাকে তবে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করেছেন।

 

আরও পড়ুন:Sourav Ganguly: করোনায় আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ভর্তি হাসপাতালে

টুইটে তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন লেখেন,  তাঁর করোনা আক্রান্ত হওয়ার কথা। তবে বর্তমানে সাংসদের অবস্থা স্থিতিশীল। বাড়িতেই আইসোলেশনে রয়েছেন।

প্রসঙ্গত, দেশজুড়ে আতঙ্ক ছড়াচ্ছে করোনার নয়া স্ট্রেন ওমিক্রন। লাফিয়ে বাড়ছে  আক্রান্তের সংখ্যা।এখনও পর্যন্ত ১০৯টি দেশে ছডিয়েছে এই স্ট্রেন।দেশেও ছশোর গণ্ডি ছাড়িয়েছে ওমিক্রন। রাজ্যগুলির জন্য নতুন নির্দেশিকা জারি করেছে কেন্দ্রের স্বাস্থ্যমন্ত্রক। সেখানে বলা হয়েছে, “ডেল্টার চেয়ে বেশি সংক্রমক ওমিক্রন।” অতএব, উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। নির্দেশিকায় সমস্ত রাজ্যের জেলাশাসকদের পরিস্থিতি বুঝে কড়া সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।এই পরিস্থিতিতেই করোনার কোপে পড়ছেন অনেকেই। আজ সকালেই করোনায় আক্রান্ত হয়েছেন সৌরভ গাঙ্গুলি। এবার আক্রান্ত হলেন রাজ্যসভার সাংসদ।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...