Tuesday, June 23, 2026

Chandannagar: চন্দননগরে ক্ষমতা ধরে রাখতে স্ট্র্যাটিজি তৈরি শাসকদলের

Date:

Share post:

হুগলি জেলার একটি মাত্র পুরনিগম চন্দননগর (Chandannagar)। মোট আসন সংখ্যা ৩৩। একসময়ে বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল চন্দননগর। তবে, ২০১০ সালে ক্ষমতা দখল করে তৃণমূল। ২০১৫ সালে দ্বিতীয়বার আবার এই পুরনিগমের ক্ষমতায় আসে তৃণমূল (Tmc)। কিন্তু মাত্র দুবছরের মধ্যে পুরবোর্ড ভেঙে দেয় রাজ্য সরকার। তারপর থেকে এবার নির্বাচন হবে এই পুরনিগমে।

স্বাভাবিকভাবে তাই এই পুরনিগম নির্বাচনের দিকে নজর রয়েছে সকলেরই। পুরনিগমের প্রাক্তন মেয়র রাম চক্রবর্তী (Ram Chakraborty) বলেন, মানুষের রায় নেওয়ার জন্য তাঁরা তৈরি। মানুষ তাঁদের পক্ষেই রায় দেবেন বলে আত্মবিশ্বাসী চন্দননগরের প্রাক্তন মেয়র। কারণ, চন্দননগরের মানুষের জন্য উন্নয়নমূলক কাজ হয়েছে। তৃণমূলের জেলা সভাপতি স্নেহাসিস চক্রবর্তী বলেন, এই পুরনিগমের ৩৩টি আসনেই জয় লাভ করবে দল। আগামী দিনে যাতে চন্দননগরের পর্যটন থেকে শুরু করে আরও উন্নয়নমূলক কাজ করা যায় তার দিকেই বিশেষ নজর দেবে প্রশাসন।

আরও পড়ুন- Antarctica: রঙিন সবজিতে ঢেকেছে ক্ষেত, মাটিতে নয়, তাহলে কোথায়?

একসময় বামেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত হলেও চন্দননগরে এখন তাদের সংগঠন তলানিতে। এমনকী, নির্বাচন ঘোষণা হওয়ার পরেও তাঁদের মধ্যে কোনও হেলদোল দেখা যাচ্ছে না। কলকাতা নির্বাচনের ফলে বলে দিচ্ছে বিজেপি পায়ের তলার মাটি সরে গিয়েছে। এই পরিস্থিতিতে তৃণমূলের জয় শুধু সময়ের অপেক্ষা বলে মত রাজনৈতিক মহলের।

 

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...