Thursday, June 11, 2026

পুলিশকে হুমকির জের, হুমায়ুনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা পুলিশের

Date:

Share post:

সম্প্রতি একটি দলীয় কর্মসূচিতে থানার ওসি রাজু মুখোপাধ্যায়কে উদ্দেশ করে হুমকি দিয়েছিলেন মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক (Bharatpur MLA) হুমায়ুন কবীর (Humayun Kabir)। তিনি ওসিকে (OC) হুঁশিয়ারি দিয়ে বলেন, দালালি করলে তল্পি তলপা গুছিয়ে অন্যত্র পাঠিয়ে দেবেন। সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায়। যা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় হয়ে যায়।

এরপরই হুমায়ুন কবীরের বিরুদ্ধে স্বতপ্রণোদিত ভাবে মামলা রুজু করে পুলিশ। একাধিক জামিন অযোগ্য ধারায় ভরতপুর থানার ওসি রাজু মুখোপাধ্যায় ওই মামলা দায়ের করেছেন। হুমায়ুনের তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৬৬, ১৮৯ , ৫০৪, ৫০৫, ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে।

ওসির রাজু মুখোপাধ্যায়ের করা মামলা প্রসঙ্গে হুমায়ুন কবীর সংবাদ মাধ্যমকে জানান, ‘‘পুলিশ বেশ কয়েকটি জামিন অযোগ্য ধারায় মামলা করেছে বলে জানতে পেরেছি। আইনি পথেই এর মোকাবিলা করব আমি।”

আরও পড়ুন- Kolkata Police: অ্যালেন পার্কে কলকাতা পুলিশের ক্রিসমাস উৎসবে রীতিমতো নস্টালজিক নগরপাল

Related articles

ঋতব্রতকে বিরোধী দলনেতার স্বীকৃতির সিদ্ধান্তে স্থগিতাদেশ নয় কেন? রাজ্যের কাছে হলফনামা তলব হাই কোর্টের

বিধানসভায় বিরোধী দলনেতার স্বীকৃতি তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়ের...

নজরুল মঞ্চে সুরের আসরে ‘উস্তাদ-এ-গজল’! কলকাতায় হরিহরণের পঞ্চাশ বছর উদযাপন

শহর কলকাতা এবার সাক্ষী হতে চলেছে এক মায়াবী ও ঐতিহাসিক গজল সন্ধ্যার। ভারতীয় সঙ্গীত জগতে দীর্ঘ ৫০ বছরের...

ই-বিধানসভার পথে পা, নতুন বিধায়কদের প্রশিক্ষণে বসছে পাঠশালা 

রাজ্যে নতুন সরকার গঠনের পর এবার সংসদীয় ব্যবস্থার খোলনলচে বদলে ফেলতে কোমর বেঁধে নামল নতুন প্রশাসন। আগামী ১০০...

বৈঠক শেষে উত্তরবঙ্গে উন্নয়নের আশ্বাস রাজ্যের নয়া অর্থমন্ত্রী

রাজ্যে ক্ষমতার পরিবর্তনের পর নতুন বিজেপি (BJP Govt.) সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু হতে চলেছে সামনের সপ্তাহে। আগামী...