Saturday, June 20, 2026

Kolkata Police: অ্যালেন পার্কে কলকাতা পুলিশের ক্রিসমাস উৎসবে রীতিমতো নস্টালজিক নগরপাল

Date:

Share post:

আলোয় ভাসছে পুরো চত্বর। উষা উত্থুপের গান, বেহালার সুর আর পুরনো দিনে ফিরে যাওয়া। রীতিমতো নস্টালজিক এক সন্ধ্যা। সোমবার পার্ক স্ট্রিট অ্যালেন পার্কে এইভাবেই ক্রিসমাস উৎসব পালন করল কলকাতা পুলিশ।

‘ক্রিসমাস সেলিব্রেশন উইথ কলকাতা পুলিশ’ শীর্ষক অনুষ্ঠানে পুরনো স্মৃতির ভিড়ে হারিয়ে গিয়ে আবেগে ভাসলেন নগরপাল সৌমেন মিত্র। তিনি বলেন, ‘‘আমার লেখাপড়া বেশিরভাগটাই এই পার্ক স্ট্রিট এলাকায়। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়েছি। অনেকটা আবেগ জড়িয়ে রয়েছে এই এলাকায়। ছোটবেলা থেকেই দেখছি এখানকার ক্রিসমাসের অনুষ্ঠান। আগে এই অনুষ্ঠানে দেখা মিলত অনেক বিদেশির। এখন আর তাঁদের দেখা পাওয়া যায় না। সময়ের সঙ্গে সঙ্গে তাঁরা এখানে আর নেই। ওই দিনগুলো খুব মিস করি। আজ আবার যেন সেই পুরনো দিনে ফিরে গেলাম।’’

একদিকে নগরপাল যখন আবেগতাড়িত , তখন মৃদু আলোয় বেহালার সুরের মূর্ছনা শ্রোতাদের মন কেড়ে নেয়। ভায়োলিন ব্রাদার্স দেবশঙ্কর এবং জ্যোতিশঙ্কর রায়ের উপস্থাপনা বারে বারে মনে করিয়ে দিচ্ছিল পুরনো পার্ক স্ট্রিটকে। সব মিলিয়ে কলকাতা পুলিশের ক্রিসমাস সেলিব্রেশন শীতের সন্ধ্যায় ছিল জমজমাট ।

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...