Friday, April 3, 2026

Antarctica: রঙিন সবজিতে ঢেকেছে ক্ষেত, মাটিতে নয়, তাহলে কোথায়?

Date:

Share post:

দক্ষিণ মেরুতে বরফে ঢাকা আন্টার্কটিকা (Antarctica)। সেখানেই ফলেছে সবজি। কীভাবে? বিজ্ঞানের অগ্রগতিতে। ফসলের একটি কৃত্রিম ক্ষেত তৈরি করেছে জার্মান এরোস্পেস সেন্টার। ‘ইডেন আইএসএস’ (Eden ISS) নামে ওই কৃত্রিম ক্ষেতটি বানানো হয়েছে পূর্ব আন্টার্কটিকার ‘এক্সট্রম আইস শেল্ফ’-এর উপরে। জার্মানির গবেষণা শিবিরের নওমেয়্যার থ্রি স্টেশনের কাছে পুরু বরফের চাদরের উপর তৈরি হয়েছে কৃত্রিম ক্ষেত।

আরও পড়ুন:Tiger:অবশেষে খাঁচাবন্দি কুলতলির বাঘ

এই কৃত্রিম ক্ষেতে সূর্যের আলো ঢুকতে পারে না। এমনিতেই আন্টার্কটিকায় টানা ৬ মাস সূর্যের দেখা পাওয়া যায় না। যখন রোদ ওঠে তখনও যাতে তা ওই কৃত্রিম ক্ষেতের ভেতর ঢুকতে না পারে, তার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে, সে জায়গায় কিন্তু আলো আছে। লাল, নীল, সবুজ নানা রঙের কৃত্রিম আলো যে ফসলের জন্য যে রঙের প্রয়োজন তা দেওয়া হয়।

তবে, কৃত্রিম ক্ষেতে ফসল ফলাতে মাটি লাগে না। কিন্তু এই ভাবেই সবজি ফলানোর প্রয়োজন কীসের? আসল কারণ, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফসল ফলাতে গেলে তো মাটি মিলবে না। কিন্তু মহাকাশচারীদের খাবার জন্য ফসল প্রয়োজন। যাতে মাটি ছাড়াই ফসল ফলানো যায়, সেই কারণেই আন্টার্টিকায় ফসলের কৃত্রিম ক্ষেত বানিয়েছে ডিএলআর। বিজ্ঞানের পরিভাষায় এর নাম— ‘এরোপোনিক্স’। এই পদ্ধতিতে নানা ধরনের পুষ্টিকর খাদ্য উপাদানের দ্রবণ স্প্রে করে ঢুকিয়ে দেওয়া হয় শস্য, আনাজপাতির গাছের মূলে। গাছগুলি উপর থেকে কৃত্রিম ক্ষেতে ঝুলছে। এই পদ্ধতিতে আগামী দিনে চাঁদে বা মঙ্গলে মহাকাশচারীরা যে এই সব প্রয়োজনীয় ফসল অনায়াসেই ফলাতে পারবেন বলে মনে করছেন বিজ্ঞানীরা।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...