Saturday, April 4, 2026

আমাদের ভোট দিলে ৫০ টাকায় মদ দেবো: অন্ধ্রে বিতর্কিত প্রতিশ্রুতি বিজেপি সভাপতির

Date:

Share post:

আমাদের ভোট দিলে সস্তায় মদ(alcohol) খেতে পারবেন আপনারা। প্রকাশ্য জনসভা থেকে এমনই বিচিত্র প্রস্তাব দিলেন অন্ধ্রপ্রদেশের(Andhra Pradesh) বিজেপি(BJP) সভাপতি। তার আরও দাবি বিজেপি যদি এক কোটি ভোট পায় তবে ৫০ থেকে ৭০ টাকার মধ্যে করা হতে পারে মদের দাম। বলার অপেক্ষা রাখে না বিজেপির এমন প্রস্তাবের পর স্বাভাবিকভাবেই ব্যাপক বিতর্ক শুরু হয়েছে।

মঙ্গলবার মুখ্যমন্ত্রী জগমোহন রেড্ডির সরকারকে তোপ দেগে এক জনসভা থেকে অন্ধপ্রদেশের বিজেপি সভাপতি সোমু বীররাজুকে বলতে শোনা যায়, এই মুহূর্তে মদের বোতলের দাম ২০০ টাকা। অথচ মদের মান অত্যন্ত খারাপ। তাঁদের সরকার ক্ষমতায় এলে পরিস্থিতি পালটে যাবে। এরপরই তাঁর আবেদন, “বিজেপিকে এক কোটি ভোট দিন। আমরা আপনাদের ৭০ টাকায় মদের ব্যবস্থা করে দেব। যদি লভ্যাংশ বেশি রাখা যায়, তা ৫০ টাকাতেও মিলতে পারে।”

আরও পড়ুন:শুধুই আচার্য, রাজ্যপালের অধিকার খর্ব করতে বিধানসভায় বিল পেশ মহারাষ্ট্র সরকারের

উল্লেখ্য, ২০২৪ সালে অন্ধ্রপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে পাখির চোখ করে এখন থেকেই কোমর বেঁধে নেমে পড়েছে বিজেপি। দক্ষিণের এই রাজ্যে মদের গ্রাহক এক কোটি। তাদেরকেই প্রাথমিকভাবে প্রাধান্য দিতে উদ্যোগী হয়েছে বিজেপি আর সেই লক্ষ্যে মদ হয়ে উঠেছে হাতিয়ার। বিজেপি দাবি অনুযায়ী, তাদেরকে ভোট দিলে মদ্যপায়ীদের জন্য সুদিন ফেরাবে গেরুয়া শিবির।

Related articles

অশান্তি পাকাতে বিজেপির কী চক্রান্ত: মালদহে ফাঁস করে সতর্ক করলেন মমতা

কালিয়াচকের ঘটনায় বহিরাগত রাজনৈতিক দলের প্রভাবে বদনাম হয়েছে বাংলার। ন্যায্য ভোটারের দাবি থেকে যে অশান্তি তৈরি করা হয়েছে,...

বিজেপি প্রার্থীর বিরুদ্ধে দলই খুনের অভিযোগ করে! বারাবনিতে পদ্মপ্রার্থীকে তীব্র নিশানা অভিষেকের, সিলিকোসিস আক্রান্তের আশ্বাস

বারাবনি বিধানসভায় দলীয় প্রর্থী বিধান উপাধ্যায়ের সমর্থনে প্রচারে গিয়ে বিজেপি প্রার্থীকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ...

বাংলার অভিজ্ঞ আইপিএস সুপ্রতিম সরকারকে তামিলনাড়ুতে পাঠাল কমিশন

দায়িত্ব হাতে নিয়েই পুলিশ প্রশাসনে বদলাতে শুরু করে নির্বাচন কমিশন। (Election Commission)। বাংলাকে চেনা দক্ষ অফিসারদের বদলে ভিন...

রাহুলের মৃত্যুর তদন্ত চেয়ে আর্টিস্টস ফোরামের সঙ্গে রিজেন্ট পার্ক থানায় FIR প্রিয়াঙ্কার,

স্টার জলসার ধারাবাহিক 'ভোলে বাবা পার করেগা'র শ্যুটিং করতে গিয়ে গত ২৯ মার্চ রবিবাসরীয় বিকেলে তালসারির সমুদ্র সৈকতে...