Thursday, June 25, 2026

Corona:ফের চোখ রাঙাচ্ছে করোনা,লাফিয়ে বাড়ছে সংক্রমণ, ওমিক্রন আক্রান্তের সংখ্যা বেড়ে ৭৮১

Date:

Share post:

বিশ্বজুড়ে ফের চোখ রাঙাচ্ছে করোনা। একসপ্তাহে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ১১ শতাংশ বেড়েছে। পাশপাশি উদ্বেগজনক হারে ভারতেও সংক্রমণের গ্রাফ ঊর্ধ্বমুখী। গত ২৪ ঘণ্টায় দেশে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৯৫ জন। মঙ্গলবার দেশে আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৩৫৮। বুধবার দেশের দৈনিক আক্রান্ত মঙ্গলবারের তুলনায় ৪৪ শতাংশ বেশি।

আরও পড়ুন:Royal Bengal Tiger: অবশেষে স্বস্তি, সকালেই জঙ্গলে ছেড়ে দেওয়া হল কুলতলির খাঁচাবন্দি বাঘকে

এমতাবস্থায় করোনার নয়া ভ্যারিয়েন্টে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, দেশে মোট আক্রান্ত ৩ কোটি ৪৮ লক্ষ ৮ হাজার ৮৮৬।এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ৭৮১ জন। এদের মধ্যে ২৩৮ জনই দিল্লিতে। মহারাষ্ট্রে ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১৬৭ জন।বর্ষশেষের আগে ওমিক্রনের দাপাদাপিতে স্বভাবতই চিন্তিত চিকিৎসকেরা। এই দুই রাজযে দৈনিক সংক্রমণ গত সপ্তাহের তুলনায় অনেকটাই বেড়েছে। তাই ইতিমধ্যেই নৈশকালীন কার্ফু ছারাও একগুচ্ছ বিধিনেষেধ জারি হয়েছে।

দিল্লি এবং মহারাষ্ট্র ছাড়াও গুজরাত (৭৩), কেরল (৬৫), তেলেঙ্গানা (৬২), রাজস্থান (৪৬), কর্নাটক (৩৪), তামিলনাড়ুতে (৩৪) ওমিক্রন আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য। পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত ওমিক্রনে আক্রান্ত হয়েছেন ১১ জন। তার মধ্যে ১ জন  আপাতত স্থিতিশীল।

চলতি মাসেই দেশে প্রথম ওমিক্রন আক্রান্তের খোঁজ মিলেছিল। এক মাসও কাটেনি, এরই মধ্যে দেশের ২১ টি রাজ্যে ছড়িয়ে পড়েছে এই সংক্রমণ। আক্রান্তের সংখ্যাও প্রায় ৮০০-র কাছাকাছি। ওমিক্রন সংক্রমণ বাড়ার পাশাপাশি দেশের করোনা সংক্রমণও এক ধাক্কায় ৬ হাজার থেকে ৯ হাজারে পৌঁছেছে। এই পরিস্থিতিতে  জরুরী বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...