Thursday, June 25, 2026

পাঞ্জাবে বিজেপির চমক, গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া

Date:

Share post:

বিধানসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে পাঞ্জাব রাজ্যে(Punjab)। লড়াইয়ের ময়দানে ইতিমধ্যেই কোমর বেঁধে নেমে পড়েছে সব শিবির। এহেন পরিস্থিতির মাঝেই এবার বড় চমক দিল পাঞ্জাব বিজেপি(BJP)। দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে দলের প্রাথমিক সদস্যপদ গ্রহণ করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া(Dinesh Mongia)।

মঙ্গলবার দিল্লিতে বিজেপির একাধিক নেতৃত্বের উপস্থিতিতে দলে যোগ দেন মোঙ্গিয়া। যোগদান অনুষ্ঠানে বিজেপি নেতা তথা কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানান, মোঙ্গিয়ার মতো আরও কয়েকজন বিশিষ্টজন বিজেপিতে যোগ দিতে চলেছেন আগামীতে। আন্তর্জাতিক ক্রিকেটে ১২ বছর অনুপস্থিত থাকার পর ২০১৯ সালে অবসর নিয়েছিলেন দীনেশ মোঙ্গিয়া। ২০০৩ সালের দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে (World Cup) সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নেতৃত্বাধীন যে দল রানার্স হয়েছিল, সেই স্কোয়াডের অন্যতম মুখ ছিলেন মোঙ্গিয়া। ২০০৭ সালে বিদ্রোহী লিগে অংশ নেওয়ার পরে বোর্ডের তরফে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বাঁ-হাতি ব্যাটসম্যানের উপরে। শেষবার ২০০৭ সালে পাঞ্জাবের হয়ে খেলতে দেখা গিয়েছিল তাঁকে। এবার বাঁ-হাতি ব্যাটার রাজনীতিতে যোগ দিতে চলেছেন বলে জানা গেল । তাও আবার শাসক শিবির বিজেপিতে।

Related articles

বিশ্বকাপের মধ্যেই অবসরের সিদ্ধান্ত, মেসি-রোনাল্ডোর রেকর্ড স্পর্শ ওচোয়া

চেক প্রজাতন্ত্রকে ৩-০ গোলে হারাল মেক্সিকো। তবে মেক্সিকোর জয়কে ছাপিয়ে চর্চায় উঠে এলেন গোলরক্ষক ওচোয়া(Guillermo Ochoa )। মেসি-রোনাল্ডোর...

মেট্রোর লাইনে যাত্রী! বাঁশদ্রোণীতে মহিলার কাণ্ডে চাঞ্চল্য

আত্মহত্যার জেরে মেট্রো বিভ্রাট কলকাতা মেট্রোর (Kolkata Metro) চেনা ছবি। তবে এবার প্ল্যাটফর্ম বদলাতে গিয়ে বিপত্তি! ভুল প্ল্যাটফর্মে...

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে! বিধানসভায় কার নাম মুখ্যমন্ত্রীর মুখে

কালীকে খুঁজলে সব বেরিয়ে যাবে- তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় বিবৃতিতে দিতে গিয়ে কার নাম বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...