Saturday, April 4, 2026

শুধুই আচার্য, রাজ্যপালের অধিকার খর্ব করতে বিধানসভায় বিল পেশ মহারাষ্ট্র সরকারের

Date:

Share post:

শুধু বাংলা নয়, দেশের বাকি অবিজেপি রাজ্যগুলিতেও সরকার ও রাজ্যপালের দ্বন্দ্ব চরম আকার ধারণ করেছে। দিনের পর দিন লাগাতার এই সংঘাতের জেরেই এবার কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্র সরকার(Maharashtra government)। রাজ্যের প্রথম নাগরিকের সাংবিধানিক ক্ষমতা কাটছাঁট করতে মঙ্গলবার বিধানসভায় বিল পাস করল মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের(Uddhav Thakre) সরকার।

মহারাষ্ট্রের রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারির(Bhagat Singh Koshiyari) সঙ্গে লাগাতার সংঘাত শুরু হয়েছে রাজ্য সরকারের। কোশিয়ারির বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তুলেছে মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেসকে নিয়ে গঠিত জোট ‘মহা বিকাশ আগাড়ি’-র সরকার। এখানে পরিস্থিতির মাঝে মঙ্গলবার মহারাষ্ট্র বিধানসভা যে বিল পাস হয়েছে তাতে নতুন করে সাংবিধানিক সঙ্কট তৈরি হতে পারে বলে আশঙ্কা করছে রাজনৈতিক মহল। এই বিলে রাজ্যপাল পদটিকে শুধুমাত্র আচার্য পদ হিসেবে বন্ধ করতে তৎপর হয়েছে রাজ্য বিধানসভা।

আরও পড়ুন:পাঞ্জাবে বিজেপির চমক, গেরুয়া শিবিরে যোগ দিলেন প্রাক্তন ক্রিকেটার দীনেশ মোঙ্গিয়া

প্রসঙ্গত, সম্প্রতি সুপ্রিম কোর্টের একটি পুরনো রায়ের উল্লেখ করে মহারাষ্ট্রে ক্ষমতাসীন জোটের শরিক শিবসেনা বলেছিল, রাজ্যপাল রাজ্যের ‘সাংবিধানিক প্রধান’ নন। সংবিধানের ১৫৫ ধারা অনুযায়ী তিনি রাষ্ট্রপতির প্রতিনিধি। এ বার রাজ্যপাল পদকে ‘আচার্য’ করতে সক্রিয় হল উদ্ধবের দলের নেতৃত্বাধীন শাসকজোট।

Related articles

‘’পলাতকদের ক্ষমা করবেন না’’, রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

''পলাতকদের ক্ষমা করবেন না'', মালতিপুরের সামসি কলেজ মাঠের জনসভা থেকে রাজ্যসভার প্রাক্তন সাংসদ মৌসম নুরকে (Mausam Noor)নিশানা করলেন...

শুধু বিজেপি নয়, কংগ্রেসের রাজ্যেও পরিযায়ী শ্রমিক-অত্যাচার: মালদহ থেকে নিশানা মমতার

রাজ্যের যে সব জেলা থেকে ভিন রাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকরা অত্যাচারের মুখে পড়েছে, বা মৃত্যু হয়েছে, তার...

‘পর্ন প্যাডলার’ মালব্য! মধু কিশওয়ারের বিস্ফোরক মন্তব্যে চরম অস্বস্তিতে গেরুয়া শিবির

একের পর এক টুইট প্রকাশ করে ফের গেরুয়া শিবিরকে তীব্র অস্বস্তিতে ফেললেন লেখিকা মধু পূর্ণিমা কিশওয়ার (Madhu Purnima...

মালদহে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোন! পুলিশ চিহ্নিত করুন: মমতা

মালদহের মালতিপুর থেকে গাজোল যাওয়ার পথে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে রহস্যময় ড্রোনের (suspicious Drone) দেখা মিলতেই চঞ্চল্য ছড়িয়ে যায়।...