Wednesday, March 25, 2026

ফকিরের বাহন: ২৪ কোটি টাকায় বিলাসবহুল জোড়া মার্সিডিজ কিনছেন মোদি

Date:

Share post:

নিজেকে ‘ফকির’ বলে দাবি করেন ঠিকই তবে যানবাহনের ক্ষেত্রে তিনি বরাবরই একটু শৌখিন। সেহেতু দেশের প্রধান সেবক নরেন্দ্র মোদির(Narendra Modi) নিরাপত্তার জন্য কিছুদিন আগেই প্রায় ৪ হাজার ৫০০ কোটি টাকা খরচ করে কেনা হয়েছিল একজোড়া অত্যাধুনিক বিমান(Aeroplane)। এবার এল একজোড়া বিলাসবহুল গাড়ি মার্সিডিজ মেবাখ এস৬৫০ গার্ড। আজ এই একজোড়া গাড়ির দাম পড়ছে 24 কোটি টাকারও বেশি। একটিতে তিনি নিজে চড়বেন অন্যটি ব্যবহৃত হবে ডামি হিসেবে।

সম্প্রতি দিল্লি হায়দ্রাবাদ হাউসের সামনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে অভ্যর্থনা জানানোর সময় এই মডেলের মার্সিডিজে(Mercedes) দেখা গিয়েছিল মোদিকে। এরপরই গাড়িটির প্রতি ভালোবাসা জন্মায় তার। নিরাপত্তা দিক থেকেও গাড়িটি যথেষ্ট শক্তিশালী। ফলস্বরূপ এখন প্রধানমন্ত্রীর যাতায়াতের ক্ষেত্রে যুক্ত হচ্ছে বিলাসবহুল এই গাড়ি। তবে করোনাকালে দেশের যখন বেহালদশা ঠিক সেইসময় মহার্ঘ গাড়ি কেনায় প্রধানমন্ত্রীকে কটাক্ষ করতে ছাড়ছেন না।

আরও পড়ুন:KMC: ৭০০ কোটি দেনার বোঝা নিয়েই নতুন তিলোত্তমা গড়ার স্বপ্ন দেখছেন ফিরহাদ

অবশ্য নিরাপত্তার দিক থেকে দেখতে গেলে মার্সিডিজের নতুন এই মডেল ভীষণরকম শক্তিশালী। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকা স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর আবেদনের ভিত্তিতেই মোদির গাড়ি ‘আপগ্রেড’ করা হয়েছে। মার্সিডিজের এই মডেল এবং বোয়িংয়ের ট্যাঙ্ক বিধ্বংসী এএইচ-৬৪ অ্যাপাচে হেলিকপ্টার একই উপাদানে তৈরি। বিশ্বের সেরা সুরক্ষা ব্যবস্থা ‘ভিআর১০ লেভেল প্রোটেকশন’ যুক্ত এই গাড়ি আটকে দেবে কালাশনিকভ কিংবা বর্মভেদী গুলি। যাত্রীদের যাতে কোনও ক্ষতি না হয়, তার জন্য জানালার ভিতরে রয়েছে পলিকার্বনেটের বিশেষ প্রলেপ। সেই সঙ্গে বিষাক্ত গ্যাস হামলা থেকে বাঁচার ব্যবস্থা, ‘সেল্ফ-সিলিং ফুয়েল ট্যাঙ্ক’ ও ‘রান-ফ্ল্যাট টায়ার’ মতো প্রযুক্তি। গাড়িটিতে রয়েছে ৬ লিটারের টুইন-টার্বো ভি১২ ইঞ্জিন, যার ক্ষমতা ৫১৬ বিএইচপি, সর্বাধিক টর্ক ৮০০ এনএম। সর্বাধিক গতি ঘণ্টায় ১৬০ কিমি।

Related articles

আমজনতার সমস্যা বাড়িয়ে ফের বাড়ল এলপিজি বুকিংয়ের সময়সীমা!

ফের এলপিজি গ্যাস বুকিংয়ে (LPG cylinder booking issue) নিয়ম বদল! গ্রামাঞ্চলের ৪৫ দিনের সময়সীমা এবার শহরাঞ্চলেও। পশ্চিম এশিয়ার...

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...