Tuesday, June 16, 2026

KMC: ৭০০ কোটি দেনার বোঝা নিয়েই নতুন তিলোত্তমা গড়ার স্বপ্ন দেখছেন ফিরহাদ

Date:

Share post:

সর্বকালীন রেকর্ড গড়ে ফের একবার কলকাতা পুরবোর্ড (KMC) গঠন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস (TMC)। দ্বিতীয়বারের জন্য মেয়র (Mayor) হিসেবে শপথ নিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banarjee) স্বপ্নের তিলোত্তমা বাড়ানোর অঙ্গীকার নিয়েই শপথ গ্রহণ করেছেন ফিরহাদ। মেয়র নয়, কলকাতাবাসীর প্রধান সেবক হিসাবেই কাজ করবেন তিনি।

আরও পড়ুন:Abhishek Banerjee: বিধানসভা ভোটের আগে ফের তিনদিনের গোয়া সফরে গেলেন অভিষেক

এদিকে নির্বাচনী ইশতেহারে তৃণমূলের “দশদিগন্ত”-কে বাস্তবায়িত করার কথাও ঘোষণা করেছেন মেয়র ফিরহাদ হাকিম। দালাল চক্র রুখে কলকাতাকে “ডিজিটাল” বানাতে চান তিনি। সব মিলিয়ে আগামী পাঁচ বছর তিলোত্তমাকে নতুন রূপ দিতে বদ্ধপরিকর ফিরহাদ হাকিম ও পুরসভায় তাঁর সহযোদ্ধারা।

কিন্তু রয়েছে অনেক প্রতিকূলতাও। পুরসভার কোষাগারের অবস্থা সঙ্গিন। ৭০০ কোটি টাকা দেনার পুরসভার মাথায়। গত দু’বছরে করোনা অতিমারির কারণে রাজস্ব সংগ্রহ তলানিতে ঠেকেছে। বাম আমলে তো প্রচুর দেনা ছিল। এরপর প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সময়েও দেনায় ডুবেছে কলকাতা পুরসভা। দেনা থেকে পুরসভাকে মুক্ত করতে একেবারেই ব্যর্থ ছিলেন শোভন। সেখান থেকে বের হওয়াটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ ফিরহাদ হাকিমের কাছে।

কলকাতার ৩৯তম মেয়র হিসাবে মঙ্গলবার শপথ নেওয়ার পরে ফিরহাদ হাকিম এই আর্থিক সঙ্কটের কথাই উল্লেখ করেন। মেয়রের কথায়, ‘‘যখন শপথ নিচ্ছি, ঠিক সেই সময়ে বিল আর দেনা মিলিয়ে পুরসভার মাথায় ৭০০ কোটি টাকার বোঝা রয়েছে। তবে বিশ্বাস করি, সবাই মিলে আয় বাড়াতে সক্ষম হব।’’ প্রসঙ্গত, ফিরহাদ হাকিম পুরসভার অর্থ দপ্তর নিজের হাতেই রেখেছেন।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...