Tuesday, June 9, 2026

Abhishek Banerjee: বিধানসভা ভোটের আগে ফের তিনদিনের গোয়া সফরে গেলেন অভিষেক

Date:

Share post:

আগামী ফেব্রুয়ারিতে দ্বীপরাজ্য গোয়ায় বিধানসভা নির্বাচন (Goa Assembly Election). বাংলার বাইরে যে রাজ্যগুলিকে তৃণমূল (TMC) টার্গেট করেছে তার মধ্যে গোয়া অন্যতম। পুজোর পর থেকেই গোয়ায় সংগঠন বিস্তারে ছাপিয়েছে ঘাসফুল শিবির। প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব, কিংবা সমাজের বিশিষ্টজনেরা একের পর এক যোগ দিয়েছেন তৃণমূলে। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) থেকে শুরু করে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Avishek Banarjee) কিংবা সাংসদ-বিধায়ক-নেতা-মন্ত্রীরা গোয়ায় সংগঠন বিস্তারের ঝাঁপিয়েছেন। স্থানীয় রাজনৈতিক দলগুলোর সঙ্গে সমঝোতা হয়েছে তৃণমূলের। সবমিলিয়ে বাইশের বিধানসভা নির্বাচনের আগে বেশ সুবিধাজনক জায়গায় রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।

ঠিক সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে মঙ্গলবার ফের ৩ দিনের গোয়া সফরে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ৩০ ডিসেম্বর, বৃহস্পতিবার কলকাতায় ফিরবেন তিনি। তৃণমূল সূত্রে খবর, আসন্ন বিধানসভার ব্লু-প্রিন্ট তৈরি করতে এবং একাধিক দলীয় বৈঠকে যোগ দিতে অভিষেকের এই গোয়া সফর। বুধবার সকালে স্থানীয় রুদ্রেশ্বর মন্দিরে পুজোও দেবেন অভিষেক। আর বিকেলে যাবেন একটি মঠে।

চলতি মাসেই গোয়া সফরে গিয়েছিলেন অভিষেক। দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একাধিক রাজনৈতিক কর্মসূচিতে যোগ দিয়েছিলেন তিনি। ফিরে কলকাতা পুরভোটের প্রচারে নেমে অভিষেক দীপ্ত কণ্ঠে জানিয়েছিলেন, এবার বিধানসভা ভোটে গোয়ায় হয় তৃণমূল ক্ষমতা আসবে, নয়তো প্রধান বিরোধী শক্তি হবে। এর মাঝামাঝি কিছু হবে না। এর কিছুদিনের মধ্যেই ফের তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের গোয়া সফর রাজনৈতিকভাবে বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন- বাবু চলে বাজার, কুত্তা ভোকে হাজার! শুভেন্দুর উদ্দেশে কেন এমন বললেন ফিরহাদ?

Related articles

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...

ISL: ক্রীড়ামন্ত্রীর হস্তক্ষেপে কাটছে জট, দিল্লিতে ত্রি-পাক্ষিক বৈঠকে আশার আলো

আইএসএল(ISL) জট কাটাতে সোমবার দিল্লিতে  সব ক্লাব, ফেডারেশনের(AIFF) সঙ্গে বৈঠকে বসেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডব্য(Mansukh Mandaviya)।  এই...

Bengal T20 League: জয় পেল শ্রাচীর পুরুষ ও মহিলা দল, বল বিতর্কে কী বললেন ঈশ্বরণ?

চলতি মরশুমে বেঙ্গল টি২০ লিগে( Bengal T20 League)  জয় ছিনিয়ে নিল শ্রাচী রাঢ় টাইগার্স(Shrachi Rarh Tigers)। সোমবার ইডেনে...