Saturday, April 4, 2026

Sourav Ganguly: ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, স্বাভাবিক অক্সিজেনের মাত্রা

Date:

Share post:

ভালো আছেন বিসিসিআই প্রেসিডেন্ট ( Bcci President) সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। নতুন করে আসেনি জ্বর। বুধবার দুপুরে এমনটাই জানান হল হাসপাতালের তরফ থেকে।

সোমবার রাতে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। গতকালই মহারাজের চিকিৎসার জন্য গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। স্থিতিশীল আছেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। বুধবার দুপুরে এমনটাই জানান হল হাসপাতালের তরফ থেকে। এছাড়াও হাসপাতালের তরফ থেকে বলা হয়, নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। কাশিও নেই। তবে সর্দি রয়েছে বিসিসিআই সভাপতির। সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে সৌরভকে। কিন্তু কাশি না থাকায় আপাতত তাঁর সিটি স্ক্যান করা হবে না। তাঁর শরীরে অক্সিজেনের মাত্রা ৯৯ শতাংশ। রাতে ভাল ঘুম হয়েছে সৌরভের। স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছেন তিনি। কথাও বলছেন বলে জানান হয় হাসপাতালের পক্ষ থেকে।

এদিকে বুধবার সকালে কলকাতা পুরসভার তরফ থেকে স‍্যানিটাইজ করা হল বেহালায় সৌরভ গঙ্গোপাধ্যায়ের বাড়ি ও অফিস।

আরও পড়ুন:Mohammad Shami:’বাবার জন‍্যই এই সাফল্য ‘টেস্টে ২০০ উইকেটের মালিক হয়ে বললেন শামি

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...