Saturday, April 4, 2026

Sourav Ganguly:ভালো আছেন মহারাজ, আসেনি জ্বর

Date:

Share post:

ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়( Sourav Ganguly)। গত সোমবার রাতে করোনায় ( Corona) আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। হাসপাতাল সুত্রে খবর, মহারাজের অবস্থা স্থিতিশীল। নতুন করে আর জ্বর আসেনি সৌরভের। কাশিও নেই, তবে সর্দি রয়েছে বিসিসিআই প্রেসিডেন্টের। চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মহারাজ।

আরও পড়ুন:India Team: দিনের শেষে ১৪৬ রানে এগিয়ে ভারতীয় দল, ২০০ টেস্ট উইকেটের মালিক হলেন শামি

হাসপাতাল সূত্রে খবর, স্বাভাবিক ভাবে খাবার খাচ্ছেন সৌরভ। তবে সর্দি থাকায় মাঝে মধ্যে স্টিম দেওয়া হচ্ছে তাকে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কিন্তু কাশি না থাকায় আপাতত তাঁর সিটি স্ক্যান করা হবে না হাসপাতাল সূত্রে খবর। বুধবার দুপুরে সৌরভের শারীরিক পরিস্থিতি খতিয়ে দেখবেন চিকিৎসকরা। তার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যাচ্ছে।

মহারাজের চিকিৎসার জন্য গত মঙ্গলবারই গঠন করা হয়েছে তিন সদস্যের চিকিৎসকদল। এই দলে রয়েছেন সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু, সৌপ্তিক পান্ডা। এ ছাড়াও পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসক দেবী শেঠি এবং আফতাব খানের থেকেও।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...