Saturday, April 4, 2026

India Team: সেঞ্চুরিয়ানে দাপুটে জয় ভারতের, প্রোটিয়াদের ১১৩ রানে হারাল বিরাট কোহলির দল

Date:

Share post:

সেঞ্চুরিয়ানে দাপুটে জয় ভারতের( India)। দক্ষিণ আফ্রিকা( South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে ১১৩ রানে জিতল বিরাট কোহলির( Virat Kohli) দল। এই জয়ের ফলে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে গেল টিম ইন্ডিয়া। প্রথম এশীয় দল হিসেবে সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকাকে হারাল ভারত।

ভারতের সামনে লক্ষ‍্য ছিল ছয় উইকেট। আর সেই লক্ষ‍্যে পঞ্চম দিনে শুরু থেকেই উইকেটের জন্য ঝাঁপান ভারতীয় বোলাররা। কিন্তু পাল্টা লড়াই চালান প্রোটিয়া অধিনায়ক এলগার। ৭৭ রান করেন তিনি। তবে শেষে হাল ছাড়তেও রাজি ছিলনা ভারতীয় বোলাররা। যার ফলে মাত্র ৩৫ রানে আউট হন বাভুমা। ২১ রান করেন কুইন্টন ডি’কক। ভারতের হয়ে তিনটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন মহম্মদ সিরাজ এবং রবিচন্দ্রন অশ্বিন।

আরও পড়ুন:Liston Colaco: ‘গোয়ার বিরুদ্ধে গোলটাই চলতি আইএসএলে সেরা গোল’, বললেন কোলাসো

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...