Saturday, April 4, 2026

AFSPA: গুলিকাণ্ড নিয়ে বিতর্কের মাঝেই ৬ মাসের জন্য ফের নাগাল্যান্ডে বাড়লো আফস্পা

Date:

Share post:

সেনার গুলিতে ১৩ জন নিরীহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার রেশ এখনো কাটেনি। এরই মাঝে ফের একবার নাগাল্যান্ডে দ্য আর্মড ফোর্সেস(স্পেশাল) পাওয়ার্স অ্যাক্ট বা আফস্পা-র(AFSPA) মেয়াদ বাড়লো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক(Home Ministry)।

উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর সন্ধ্যায় নাগাল্যান্ডের(Nagaland) মন জেলার ওটিং গ্রামে সেনার প্যারা স্পেশ্যাল ফোর্সের গুলিতে ঝাঁজরা হন ১৩ জন নিরীহ গ্রামবাসী। মর্মান্তিক সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় গোটা দেশে। সেই সময় স্থানীয়রা অভিযোগ করেন, তাঁদের গাড়িকে থামতে বলেনি সেনা, বরং সরাসরি গুলি ছোঁড়া হয়। আরও অভিযোগ ওঠে, সেদিন রাতে মৃত গ্রামবাসীদের পোশাক পরিবর্তনের চেষ্টা হয়েছিল। ঘটনার পর কেন্দ্রের বিরুদ্ধে সরব হয় বিরোধীরা। জোরাল হয় আফস্পা প্রত্যাহারের দাবি। এমনকি বিধানসভায় আফস্পা প্রত্যাহারের দাবিও পাস হয়। তবে এরই মাঝে ছয় মাসের জন্য ফের বাড়ানো হলো দ্য আর্মড ফোর্সেস(স্পেশাল) পাওয়ার্স অ্যাক্ট বা আফস্পা-র মেয়াদ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...