Friday, April 3, 2026

Weather Forecast:কুয়াশার চাদরে মুড়েছে তিলোত্তমা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি

Date:

Share post:

বৃষ্টির পূর্বাভাস থাকলেও  গত দু’দিন বৃষ্টি হয়নি। বৃহস্পতিবার সকাল থেকেই হালকা কুয়াশায় ঢেকেছিল তিলোত্তমা। জেলাতেও কোথাও কোথাও ঘন কুয়াশায় ঢেকেছে। বেলা বাড়লে কোথাও কোথাও হালকা বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে বেলা বাড়লেও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে।

আরও পড়ুন:Omicron: ওমিক্রন আক্রান্তের সংখ্যায় দেশে শীর্ষে দিল্লি

কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি।যদিও বুধবারের থেকে তাপমাত্রা অনেকটাই কমেছে। অবে বড়দিনের পর থেকে শীতের কনকনানি আর নেই। আবহবিদদের একাংশ জানাচ্ছেন, উত্তর-পশ্চিম ভারতে হাজির হওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণেই উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। সেই ঝঞ্ঝা ক্রমশ পূর্বভারতের দিকে বয়ে আসার ফলে রাতের পারদ পতনেও বাধা সৃষ্টি করছে।পশ্চিমী ঝঞ্ঝার  প্রভাব কাটলেই বাধাহীনভাবে বইবে উত্তুরে হাওয়া। তখন ফের ঠান্ডার আমেজ বাড়বে।

পশ্চিমী ঝঞ্ঝার ফলে বৃষ্টি হবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদে। এই জেলাগুলিতে মাঝারি বৃষ্টি হবে। এদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে নদিয়া, হুগলি ও বর্ধমানেও। উত্তরবঙ্গ ও সিকিমের সব জেলায় বৃষ্টি।

Related articles

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...

হারের পরেই রাহানের নিশানায় ইডেনের পিচ, ফের শুরু সংঘাত!

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হারতেই ফের পিচ নিয়ে সংঘাত শুরু সিএবি(CAB)-কেকেআরের(KKR)। ইডেনের (Eden) উইকেট আবারও বিতর্কের কেন্দ্রে।...