Saturday, June 20, 2026

India Team: প্রোটিয়াদের বিরুদ্ধে মন্থর বোলিং, জরিমানা-সহ পয়েন্ট কাটা গেল ভারতের

Date:

Share post:

মন্থর বোলিংয়ের জন্য জরিমানা করা হল বিরাট কোহলিদের ( Virat Kohli)। কাটা গেল আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (Icc World Test championship) পয়েন্ট। দক্ষিণ আফ্রিকার( South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টে দাপুটে জয় পেয়েছে ভারতীয় দল( India Team)। সেই টেস্টেই মন্থর বোলিং কারণে জরিমানা-সহ পয়েন্ট কাটা গেল ভারতের।

প্রথম টেস্ট শেষে ম্যাচ রেফারি ভারতের বিরুদ্ধে জরিমানার নির্দেশ দেন। আইসিসির আচরণবিধির ২.২২ নম্বর ধারা অনুযায়ী প্রতি ওভার দেরি হলে, জরিমানা হিসেবে সংশ্লিষ্ট দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়। এ ক্ষেত্রেও তাই হয়েছে। সেই সঙ্গে পয়েন্ট কাটা গিয়েছে ভারতের। আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ১৬.১১ ধারা অনুযায়ী প্রতি ওভার মন্থর বোলিংয়ের জন্য দোষী প্রমাণিত হলে ১ পয়েন্ট করে কাটা হবে। সেই  নিয়মে অনুসারে ভারতীয় দলের ১ পয়েন্ট কাটা হয়েছে।

আরও পড়ুন:Sc EastBengal: জল্পনার অবসান, লাল-হলুদের দায়িত্বে মারিও

Related articles

লন্ডনে দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু চালকের, আহত ৯০!

ভয়াবহ ট্রেন দুর্ঘটনার সাক্ষী ব্রিটেন। শুক্রবার সন্ধ্যায় লন্ডনের উত্তরে বেডফোর্ড শহরের কাছে ইস্ট মিডল্যান্ডস রেলওয়ের দুটি ট্রেনের মধ্যে...

বাংলার উন্নয়নে একসঙ্গে কাজ করবে কেন্দ্র-রাজ্য, পশ্চিমবঙ্গ দিবসে বার্তা প্রধানমন্ত্রীর

বাংলায় এখন বিজেপি সরকার (BJP Government)। ডবল ইঞ্জিন রাজ্যে উন্নয়নের গাড়ি ছুটবে দুরন্ত গতিতে, রাজ্যে 'পশ্চিমবঙ্গ দিবস' (West...

তারকেশ্বরে পশ্চিমবঙ্গ দিবসের মঞ্চে থাইল্যান্ড – তামিলনাড়ুর ফুল, সভাস্থলে বাঙালি ঐতিহ্যের ছোঁয়া

আজ রাজ্যজুড়ে পশ্চিমবঙ্গ দিবস (West Bengal Day) উদযাপন করছে বিজেপি। হুগলি তারকেশ্বর থেকে এই দিনের বিশেষ গুরুত্ব সকলের...

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...