Tuesday, June 16, 2026

Rahul Dravid: দ্বিতীয় টেস্টের আগে অধিনায়ক কোহলির প্রশংসায় মাতলেন কোচ রাহুল দ্রাবিড়

Date:

Share post:

আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত-দক্ষিণ আফ্রিকা (India-South Africa) দ্বিতীয় টেস্ট। সোমবার জোহানেসবার্গে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) প্রশংসায় মাতলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড় ( Rahul Dravid)।

এদিন সাংবাদিক সম্মেলনে দ্রাবিড় বলেন,” আমি জানি বাইরে বিরাটকে নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে। এমনকী এই টেস্টে খেলার আগেও বিরাটকে নিয়ে চর্চা চলছে। কিন্তু সত্যি বলতে, মানসিক দিক থেকে দল অনেক ভাল জায়গায় রয়েছে এবং খোদ দলের নেতাই এ ব্যাপারে বাকিদের নেতৃত্ব দিচ্ছে। যে ২০ দিন আমরা এখানে রয়েছি, সেই ক’দিনে অসাধারণ মানসিক অবস্থার মধ্যে রয়েছে বিরাট। যে ভাবে অনুশীলন করেছে, শরীরচর্চা করেছে এবং গোটা দলের সঙ্গে আত্মিক সম্পর্ক গড়ে তুলেছে, তা প্রশংসনীয়। এর থেকে ভাল ভাবে আমি অন্তত ওর সম্পর্কে বলতে পারব না।”

দীর্ঘদিন ধরে ব‍্যাটে রান পাচ্ছেন না চেতেশ্বর পুজারা এবং অজিঙ্কে রাহাণে। এদিন তাদের সমর্থনেও কথা বললেন দ্রাবিড়। এই নিয়ে ভারতীয় কোচ বলেন,”দীর্ঘদিন ধরে খেলতে থাকলে এ রকম সময় আসতেই পারে। হয়তো কোনও ব্যাটার ভাল ব্যাট করছে কিন্তু সে বড় রান করতে পারছে না। এদের ক্ষেত্রেই ব্যাপারটা এক। তবে ভাল খবর হল এটাই, এদের যথেষ্ট ভাল মেজাজে দেখতে পাচ্ছি। ওরা ভালই জানে কী ভাবে বড় রান করতে হয়। ওদের অনুশীলন এবং প্রস্তুতি দেখে বুঝতে পারছি, বড় রান পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা।”

আরও পড়ুন:Lionel Messi: এবার করোনায় আক্রান্ত লিওনেল মেসি, আক্রান্ত পিএসজির আরও তিন ফুটবলার

Related articles

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...

ওমানে মার্কিন হানায় ভারতীয়দের মৃত্যুর আবহেই ফ্রান্সে প্রধানমন্ত্রী মোদি, সাক্ষাৎ ট্রাম্পের সঙ্গেও!

ওমান উপসাগরে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলায় তিন জন ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনায় যখন ভারত ও আমেরিকার মধ্যে কূটনৈতিক চাপানউতর...

অধিবেশনের আগেই চরম সংঘাত! সর্বদলীয় বৈঠকে ব্রাত্য শোভনদেবরা, স্পিকারের ‘শ্যাডো’ বিরোধীনেতাকে তোপ কুণালের

রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর প্রথম বিধানসভা অধিবেশন শুরু হতে চলেছে আগামী ১৮ জুন। প্রথা মেনে সোমবার...