Monday, June 8, 2026

Covid Restriction:বাতিল ব্রিটেনের বিমান, সপ্তাহে দু’দিন চলবে মুম্বই ও দিল্লির উড়ান

Date:

Share post:

করোনা সংক্রমণ রুখতে সোমবার থেকে চালু হচ্ছে একগুচ্ছ বিধিনিষেধ। রবিবার নবান্নে সাংবাদিক বৈঠকে বেশ কিছু বিধিনিষেধের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। লোকাল ট্রেন ও মেট্রো পরিষেবার বিষয়ে নিষেধাজ্ঞা জারি করলেও মুখ্যসচিব বলেন, “সোমবার থেকে ব্রিটেনের কোনও বিমানকে শহরে নামতে দেওয়া হবে না।”পাশাপাশি দিল্লি ও মুম্বইগামী বিমানের ক্ষেত্রে কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।আপাতত ১৫ জানুয়ারি পর্যন্ত এই বিধিনিষেধ জারি হয়েছে।

আরও পড়ুন:Covid Restrictions:লোকাল ট্রেন ও মেট্রোয় বিধিনিষেধ, বাস-অটোয় আপাতত ছাড়

রবিবার নবান্ন থেকে একাধিক বিধিনিষেধের কথা ঘোষণা করেছেন মুখ্যসচিব। বৈঠকে হরিকৃষ্ণ দ্বিবেদী বলেন, আপাতত মুম্বই এবং দিল্লি থেকে সপ্তাহে দু’দিন(সোম এবং শুক্রবার) বিমান পরিষেবা চালু থাকবে।বাকি দিনগুলিতে এই দুটি শহর থেকে আসা বিমান কলকাতা বিমানবন্দরে নামার অনুমতি দেওয়া হবে না। একইসঙ্গে আন্তর্জাতিক বিমান থেকে আসা সকল বিমানযাত্রীদের জন্য কড়া বিধিনিষেধ জারি করা হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে  ঝুঁকিপূর্ণ ছাড়াও বাকি দেশগুলি থেকে আসা যাত্রীদের জন্য বিমানবন্দরে কোভিড টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। ১০ শতাংশ যাত্রীর আরটিপিসিআর টেস্ট করা হবে। বাকি ৯০ শতাংশ যাত্রীর র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করতে হবে। নিজেদের খরচেই এই টেস্ট করা বাধ্যতামূলক। র‍্যাপিড আন্টিজেন টেস্টের রিপোর্ট পজিটিভ এলে RTPCR টেস্ট করতে হবে।

এছাড়াও বিমানবন্দরে ভিড় এড়ানোর জন্য যাত্রীদের আগে থেকে টেস্ট বুক করে রাখতে হবে। বিমান সংস্থাগুলিকেই এব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

Related articles

জেনে নিন সপ্তাহের শুরুর দিন বাজারে পেট্রোল- ডিজেলের দাম কত হল

সপ্তাহের শুরুতেই আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল-ডিজেলের নতুন দাম জারি করেছে সরকারি তেল বিপণন...

ইডির গ্রেফতারি নিয়ে চ্যালেঞ্জ সুজিত বসুর! ধাক্কা হাইকোর্টে

পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে (Sujit Bosu) গ্রেফতার করেছিল ইডি। সেই গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে...

রাজ্য পুলিশের শীর্ষ মহলে বিরাট রদবদল, ১৭৯ IPS-এর বদলি

নতুন সরকার গঠনের পর রাজ্যে একসঙ্গে ১৭৯ IPS-এর বদলি। ১২ পুলিশ সুপারকে বদল করা হল। বদলি ডায়মন্ড হারবারার,...

IND vs AFG: অভিষেক টেস্টেই মানবের নজির, আড়াই দিনেই জয় ভারতের

পাঁচ দিনের ম্যাচ সমাপ্ত হল আড়াই দিনেই। আফগানিস্তানের(Afghanistan) বিরুদ্ধে এক ইনিংস ও ৩০০ রানে জয় পেল ভারত(India)। প্রথম...