Wednesday, June 17, 2026

Covid Restriction:সংক্রমণের রাশ টানতে একনজরে দেখে নিন, কী কী পরিষেবা কতটা বন্ধ

Date:

Share post:

রাজ্যে কোভিড পরিস্থিতি ভয়াবহ। রবিবার দৈনিক সংক্রমণের গণ্ডি ছ’হাজারের গণ্ডি ছাড়িয়েছে। সংক্রমণের উদ্বেগজনক পরিস্থিতির কথা ভেবে একগুচ্ছ বিধিনিষেধ জারি করেছে নবান্ন।রবিবার রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন কোন কোন ক্ষেত্র আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে ও খো‌লা রাখা যাবে। কোথায় কেমন নিয়ন্ত্রণ জারি থাকবে তাও ঠিক করে দেওয়া হয়েছে রাজ্যের পক্ষে।

আরও পড়ুন:Covid Restriction:বাতিল ব্রিটেনের বিমান, সপ্তাহে দু’দিন চলবে মুম্বই ও দিল্লির উড়ান

রবিবার নবান্নের তরফে জারি করা নির্দেশিকা অনুযায়ী, সোমবার থেকে মোট আসন সংখ্যার ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবেন পানশালা ও রেস্তরাঁয়। খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত। যদিও রাত ১০টা থেকেই চালু হবে নৈশ কার্ফু। শপিং মল, সিনেমা হল এবং থিয়েটার হলও খোলা থাকবে। তবে এক্ষেত্রেও মাত্র ৫০ শতাংশ মানুষ প্রবেশ করতে পারবে। এছাড়াও সেইসঙ্গে মাস্ক পড়ার ওপর কড়া বিধিনিষেধ জারি হয়েছে। মুখ্যসচিব জানিয়েছেন রাত ১০টা থেকে ভোর ৫টা অবধি নৈশকালীন কার্ফু জারি থাকবে। ট্রেন ও মেট্রো চলাচলের উপরও জারি হয়েছে বিধিনিষেধ। নির্দেশিকায় বলা হয়েছে ,করোনা বিধি মেনে লোকাল ট্রেন এবং মেট্রোয় ৫০ শতাংশ যাত্রী সফর করতে পারবেন। সন্ধে ৭টার পর থেকে বন্ধ থাকবে লোকাল ট্রেন পরিষেবা।

এক নজরে দেখে নিন, কী কী বন্ধ, কতটা বন্ধ:



উল্লেখ্য, রাজ্যে দিনকে দিন ভয়াবহ হয়ে উঠছে করোনা পরিস্থিতি। রাজ্যে এক লাফে দেড় হাজার বাড়ল সংক্রমণ। কলকাতার অবস্থা দেখে কার্যত শিউড়ে উঠছেন চিকিৎসকরাই। রবিবার স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী একদিনে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা ৬ হাজার ১৫৩ জন। এর মধ্যে ৩ হাজার ১৯৪ জনই কলকাতার।

Related articles

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...

মোদিকে স্বাগত জানাতে ‘স্বচ্ছতা সে স্বাগত’, তিন দিন শহরের রাজপথে নামছেন মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কলকাতা সফরের আগে তিলোত্তমাকে ‘নতুন রূপে’ সাজিয়ে তোলার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১ জুন...