Sunday, June 7, 2026

Glenn McGrath: গোলাপি টেস্টের আগে করোনায় আক্রান্ত গ্লেন ম্যাকগ্রা

Date:

Share post:

গোলাপি টেস্টের আগে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার ( Australia)  প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা (Glenn McGrath)। ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল‍্যান্ড চতুর্থ টেস্ট। এই টেস্টটি গোলাপি টেস্টে নামেই পরিচিত। সেই টেস্টে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

প্রতি বছর এই টেস্টকে ‘গোলাপি টেস্ট’ হিসেবে পালন করে আসছে ক্রিকেট অস্ট্রেলিয়া। গ্লেন ম্যাকগ্রার প্রয়াত স্ত্রী জেনের স্মৃতিতে এই ম্যাচ ‘গোলাপি টেস্ট’ হিসেবে আয়োজিত করা হয়। ক্যানসারে প্রয়াত হয়েছিলেন তাঁর স্ত্রী জেন। জেনের স্মৃতির উদ্দেশেই এই টেস্টকে গোলাপি টেস্ট নামে ডাকা হয়। স্তন ক্যানসারে যাঁরা আক্রান্ত, তাঁদের চিকিৎসার অর্থ তুলতেই এই টেস্টটি বিশেষ ভাবে পরিচিত। তবে এ বার এই ম্যাচের তৃতীয় দিন ম্যাকগ্রা মাঠে থাকতে পারবেন না। বরং তিনি দুই দলের ক্রিকেটারদের সঙ্গে ভার্চুয়াল পদ্ধতিতে কথা বলবেন বলে জানা যাচ্ছে।

এই নিয়ে ম্যাকগ্রা ফাউন্ডেশনের সিইও বলেন, “আরটি-পিসিআর টেস্টে দুর্ভাগ্যবশত গ্লেনের রিপোর্ট পজিটিভ এসেছে। তবে আমরা আশাবাদী সঠিক সময়ে ওঁর রিপোর্ট নেগেটিভ আসবে এবং ওঁ গোলাপি টেস্টের তৃতীয় দিন, জেন ম্যাকগ্রা ডেতে, ৭ জানুয়ারি মাঠে উপস্থিত থাকতে না পারলেও তিনি ভার্চুয়ালি হাজির থাকবেন।

আরও পড়ুন:Virat Kohli: সোমবার জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

Related articles

প্রাগৈতিহাসিক পৃথিবীর অন্যতম আশ্চর্য ‘প্রোটোট্যাক্সাইট’, জীবন্ত মিনারে লুকিয়ে বিবর্তনের রহস্য!

প্রাচীন পৃথিবীর অজানা রহস্য উন্মোচনে বদলে যায় চিরাচরিত ধ্যান-ধারণা। এতদিন ধরে যা বিশ্বাস করে বিবর্তিত হয়েছে মানব ভাবনা,...

ঋতব্রতকে সমর্থনকারী বীরভূমের ৫ বিধায়কের নিরাপত্তা বৃদ্ধি রাজ্যের!

তৃণমূল কংগ্রেস (TMC) ভোটে হারতেই দলের বিরোধিতা করা বীরভূম জেলার পাঁচ বিধায়কের নিরাপত্তা বাড়াল বিজেপি সরকার (BJP Government)।...

কলকাতার নতুন মেয়র কে হবেন, পুরসভার অচলাবস্থার মাঝেই আজ বৈঠক মমতার

ফিরহাদ হাকিম (Firhad Hakim) কলকাতা পুরসভার মেয়র পর থেকে ইস্তফা দেওয়ার পরই পুরবোর্ড নিয়ে অচল অবস্থা তৈরি হয়েছে।...

বাড়ল গৃহস্থের হেঁশেলের খরচ, ফের মহার্ঘ রান্নার গ্যাস

মধ্যবিত্তের দুশ্চিন্তা বাড়িয়ে দেশজুড়ে ফের ঊর্ধ্বমুখী রান্নার গ্যাসের দাম। রাষ্ট্রায়ত্ত গ্যাস সরবরাহ সংস্থাগুলির তরফে জানানো হয়েছে রবিবার থেকে...