Saturday, June 27, 2026

Virat Kohli: সোমবার জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি

Date:

Share post:

সোমবার জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার ( South Africa) বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম‍্যাচ খেলতে নামছে ভারতীয় দল ( India Team)। এই মুহূর্তে তিন টেস্টের সিরিজে ১-০ এগিয়ে বিরাট বাহিনী। জোহানেসবার্গে প্রোটিয়াদের বিরুদ্ধে জিতে সিরিজ নিজেদের দখলে করতে মরিয়া টিম ইন্ডিয়া। তবে শুধু জয় নয়, দ্বিতীয় টেস্টে একাধিক রেকর্ডের সামনে রয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ( Virat Kohli)। এক্ষেত্রে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার জন রিডকে।

জোহানেসবার্গে বিদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করার সুযোগ রয়েছে ভারত অধিনায়ক বিরাট কোহলির সামনে। নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার জন রিড ২ ম্যাচে ৩১৬ রান করে রয়েছেন সব থেকে উপরে। সমসংখ্যক টেস্ট ম্যাচে মাত্র ৬ রান কম রয়েছে বিরাটের। অর্থাৎ মাত্র ৭ রান করলেই রিডকে টপকানোর সুযোগ রয়েছে বিরাটের সামনে। এছাড়াও বিরাটের সামনে রয়েছে আরও একটি রেকর্ড করার সুযোগ। ভারতীয় ব্যাটার হিসেবে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ রানের নিরিখে রাহুল দ্রাবিড়কে টপকানোর সুযোগ রয়েছে বিরাট কোহলির সামনে। প্রোটিয়াদের দেশে ১১ ম্যাচে ৬২৪ রান করেছিলেন দ্রাবিড়। কোহলি ৬ ম্যাচে এখনও পর্যন্ত করেছেন ৬১১ রান। অর্থাৎ আর ১৪ রান করলেই দ্রাবিড়কে টপকে যাওয়ার সুযোগ রয়েছে বিরাটের সামনে।

এছাড়াও জোহানেসবার্গে জিতলে সব থেকে সফল টেস্ট অধিনায়কদের তালিকায় স্টিভ ওয়ের সঙ্গে যুগ্ম ভাবে তৃতীয় স্থানে উঠে আসবেন বিরাট।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

পাতাল থেকে তুলে এনে গ্রেফতার করতে হবে: বাগনানে প্রশান্ত-খুনে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

অভিযুক্তদের পাতাল থেকে হলেও খুঁজে বের করতে হবে। নিহত বিজেপি (BJP) কর্মী প্রশান্ত দে-এর (Prasanta Dey) বাগনানে বাড়িতে...

উচ্ছেদের খরচেও রাজকীয় ঠাট! শুধু চা-খাবারের বিল ৪৬ লক্ষ, মোদিরাজ্যে তুঙ্গে বিতর্ক 

গোটা দেশে যেকটা রাজ্যে বিজেপি ক্ষমতায় আছে সবকটাতে চলছে উচ্ছেদ অভিযান। এবার রাজকোট পুরসভা এলাকায় উচ্ছেদ অভিযানে খরচ...

মানসিক-শারীরিকভাবে বিধ্বস্ত নির্যাতিতা! অভিযুক্ত জওয়ানের কড়া শাস্তি চেয়ে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ দাবি পরিবারের

আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে (R.G.Kar Medical Hospital) চিকিৎসাধীন এক রোগিণীর মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে চিনার...

ফ্ল্যাট-বাড়ি পেলেও ক্ষতিপূরণ মিলবে দেরির জন্য! পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের 

ফ্ল্যাট বা বাড়ি হাতে পাওয়ার পরেও সংশ্লিষ্ট নির্মাণ সংস্থার বিরুদ্ধে গোটা প্রকল্পে অযৌক্তিক বিলম্বের জন্য ক্ষতিপূরণ দাবি করতে...