Saturday, June 27, 2026

Containment Zone: শহরে ফিরছে ২৫ টি মাইক্রো কনটেনমেন্ট জোন

Date:

Share post:

রাজ্যে ফের উর্ধ্বমুখী করোনা সংক্রমণ। শহরের পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক। এই পরিস্থিতিতে শহরে সংক্রমণ নিয়ন্ত্রণে আসরে নেমেছে কলকাতা পুরসভা। কলকাতায় ২৫টি মাইক্রো কনটেনমেন্ট (Micro Containment) জোন (Zones) করা হয়েছে। সোমবার একথা জানিয়ে দেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

মেয়র জানান, কোনও আবাসনে ৪-৫ জন আক্রান্ত হলেই মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হবে। কনটেনমেন্ট জোন ছাড়াও বাজার, জনবহুল রাস্তায় হবে স্যানিটাইজেশন। বাজারে মাস্ক ছাড়া বিক্রি নিষিদ্ধ। ১০-১৫ তারিখের মধ্যে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।

আরও পড়ুন- Covid Update: লাফিয়ে বাড়ছে সংক্রমণ, করোনা আক্রান্ত বহু চিকিৎসক: কড়া নজরদারির নির্দেশ মুখ্যসচিবের

যদিও অনেকের মধ্যেই কোভিড-বিধি মেনে চলায় অনীহা দেখা দিচ্ছে। এপ্রসঙ্গে ফিরহাদ বলেন, মানুষকে সচেতন করতে পারি, জোর করতে পারি না। আরও জানান, এলাকাভিত্তিক নয়, মাইক্রো কনটেনমেন্ট জোন হচ্ছে আবাসন বা বাড়ি। ফ্ল্যাটের ক্ষেত্রে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণা করা হচ্ছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...