Monday, March 9, 2026

Tripura: ক্লাস বাতিল করে পড়ুয়াদের মোদির অনুষ্ঠানে যোগের নির্দেশ, তীব্র নিন্দা তৃণমূলের

Date:

Share post:

“শিব ঠাকুরের আপন দেশে আইন কানুন সর্বনেশে।” ত্রিপুরার হাল অনেকটা সুকুমার রায়ের এই কবিতার মত। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে(Abhishek Banerjee) ঠেকাতে যে ত্রিপুরাতে(Tripura) হাতিয়ার করা হয়েছিল করোনাকে, মোদির আগমনে সেসব এখন অতীত। শুধু তাই নয়, কলেজের ক্লাস বন্ধ করে পড়ুয়াদের নরেন্দ্র মোদির(Narendra Modi) অনুষ্ঠানে যোগ দেওয়ার কড়া নির্দেশিকা জারি করা হলো শিক্ষা প্রতিষ্ঠানের তরফ থেকে। এহেন আজব নির্দেশিকায় রীতিমতো তাজ্জব ত্রিপুরাবাসী।

নির্বাচনকে মাথায় রেখে রাজ্যে রাজ্যে উপহারের ঝুলি কাঁধে ঘুরে বেড়াচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরপ্রদেশে কয়েক দফা যাতায়াতের পর ত্রিপুরায় তৃণমূলের দাপট নজরে পড়তেই সেই ঝুলি কাঁধে এবার ত্রিপুরা সফরে আসছেন মোদি। ডবল ইঞ্জিনের রাজ্য ত্রিপুরায় মোদির সফরে জনসমাগমে যাতে কোনো খামতি না থাকে সেদিকে বাড়তি নজর হয়েছে বিপ্লব দেবের। এই অবস্থাতেই ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির তরফে এক নির্দেশিকা প্রকাশ্যে আনা হয়েছে। যেখানে লেখা হয়েছে “সরকারি আমন্ত্রণের জন্য আগামী ৪ জানুয়ারি ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির সমস্ত পড়ুয়া, ফ্যাকাল্টি মেম্বার এবং কর্মীদের প্রধানমন্ত্রীর অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হচ্ছে। শুধু তাই নয় উক্ত দিনে ডিপ্লোমা, ডিগ্রি এবং এম.টেক-এর সমস্ত ক্লাস বন্ধ থাকবে বলেও জানিয়ে দিয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, করণা কে উপেক্ষা করে নরেন্দ্র মোদির অনুষ্ঠানে বাধ্যতামূলকভাবে উপস্থিত থাকার নির্দেশ কীভাবে দিতে পারে একটি শিক্ষা প্রতিষ্ঠান।

আরও পড়ুন:Corporation Election: পিছোচ্ছে না ভোট, নতুন গাইডলাইনে প্রচার পর্বে রাশ টানলো কমিশন

গেরুয়া শিবিরের ইন্ধনপ্রাপ্ত এহেন নির্দেশিকা প্রকাশ্যে আসার পর তার তীব্র নিন্দা করেছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। এক টুইটে সেই বিজ্ঞপ্তি তুলে ধরে লেখা হয়েছে, “আরো একবার নরেন্দ্র মোদির ভন্ডামি প্রকাশ্যে চলে এলো। পড়ুয়াদের শিক্ষা এবং নিরাপত্তার কি কোনরকম গুরুত্ব নেই মোদির কাছে? পড়ুয়াদের সমস্ত ক্লাস বাতিল করা হয়েছে যাতে তারা মোদির অনুষ্ঠানে যোগ দিতে পারে। তিনি কি এভাবেই ভিড় বাড়ানোর পরিকল্পনা করছেন? করোনার সময় এতগুলো জীবনের ঝুঁকি নিয়ে? লজ্জা।”

spot_img

Related articles

কমিশনের বার্তার পরেই নবান্নে তৎপরতা, জেলাশাসক-পুলিশকর্তাদের নিয়ে বৈঠক সারলেন মুখ্যসচিব

নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে ম্যারাথন বৈঠকের রেশ কাটতে না কাটতেই নবান্নে জরুরি বৈঠক সারলেন রাজ্যের মুখ্যসচিব নন্দিনী...

হাফ সেঞ্চুরি পার, কুনোয় জন্ম নিল আরও পাঁচ চিতা

দেশে হু হু করে বাড়ছে চিতার সংখ্যা। মধ্যপ্রদেশের কুনো ন্যাশনাল পার্কে নামিবিয়া থেকে আনা চিতা জোয়ালা পাঁচটি শাবকের...

মন্ত্রিসভায় রদবদল: আইন দফতর নিলেন মমতা, বাবুলের ছেড়ে যাওয়া দায়িত্বও মুখ্যমন্ত্রীর হাতে 

রাজ্য মন্ত্রিসভার দায়িত্ব বণ্টনে বড়সড় রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে,...

যাঁর জন্যে ২০০ মৃত্যু তিনি নেতার মতো হাত নাড়ছেন: জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ অভিষেকের

ধর্মতলার ধর্নামঞ্চ থেকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তীব্র কটাক্ষ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়...