Tuesday, June 16, 2026

Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) করোনায় আক্রান্ত লিওনেল মেসি। রবিবার এমনটাই জানান হল পিএসজির পক্ষ থেকে। শুধু মেসি নন, করোনায় আক্রান্ত দলের আরও তিন ফুটবলার। এরা হলেন, জুয়ান বার্নাট, সার্জিও রিকো এবং ন্যাথন বিটুমাজালা।

২) সোমবার জোহানেসবার্গে নামার আগে ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসায় মাতলেন টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়। মানসিক দিক থেকে দল অনেক ভাল জায়গায় রয়েছে এবং বিরাট এ ব্যাপারে বাকিদের নেতৃত্ব দিচ্ছে’, বললেন দ্রাবিড়।

৩) গোলাপি টেস্টের আগে করোনায় আক্রান্ত হলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার গ্লেন ম্যাকগ্রা। ৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-ইংল‍্যান্ড চতুর্থ টেস্ট। এই টেস্টটি গোলাপি টেস্টে নামেই পরিচিত। সেই টেস্টে তিনি উপস্থিত থাকতে পারবেন না বলেই মনে করা হচ্ছে।

৪) ফের একবার ভারতকে খোঁচা পাকিস্তান অধিনায়ক বাবর আজমের। বললেন,’দল হিসাবে আমাদের বড় প্রাপ্তি ছিল ভারতের বিরুদ্ধে জয়। সেই ১৯৯২ সাল থেকে বিশ্বকাপে ভারতকে হারাতে পারিনি’।

৫) সোমবার জোহানেসবার্গে একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে বিরাট কোহলি। সেক্ষেত্রে টপকে যাওয়ার সুযোগ রয়েছে ভারতের প্রাক্তন ক্রিকেটার রাহুল দ্রাবিড়, নিউজিল্যান্ডের প্রাক্তন ব্যাটার জন রিডকে।

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...