Friday, June 19, 2026

Arup Biswas: হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন অরূপ, রাজ্যবাসীকে সাবধানে থাকার বার্তা মন্ত্রীর

Date:

Share post:

করোনাকে (Corona) জয় করে হাসপাতাল থেকে ছাড়া পেলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস (Arup Biswas)। আজ, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ তাঁকে ছুটি দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে পায়ে হেঁটেই গাড়িতে ওঠেন বিদ্যুৎ, ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রী। আপাতত কিছুদিন বাড়িতে বিশ্রামেই থাকতে হবে মন্ত্রীকে, এমনটাই জানিয়েছেন উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকেরা। মন্ত্রীর চিকিৎসায় ৩ সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। এই মেডিক্যাল বোর্ডে ছিলেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু এবং সৌতিক পাণ্ডা। তাঁদের পরামর্শেই ছুটি দেওয়া হয় অরূপ বিশ্বাসকে।

আরও পড়ুন:সপরিবারে করোনায় আক্রান্ত বাবুল সুপ্রিয়, ককটেল থেরাপির খরচ কমানোর আবেদন কেন্দ্রকে

এদিন হাসপাতাল থেকে বেরিয়ে সমস্ত চিকিৎসক, নার্স সহ স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান অরূপবাবু। পাশাপাশি এই করোনা মোকাবিলায় সকলকেই খুব সাবধানেই থাকতে হবে সতর্কও করেন বিদ্যুৎমন্ত্রী।

গত শনিবার কোভিডে আক্রান্ত অরূপকে বিশ্বাসকে আলিপুরের উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ওই সময় তাঁর শরীরে কিছু মৃদু উপসর্গ ছিল বলে জানা গিয়েছিল। এরপর একাধিক শারীরিক একাধিক পরীক্ষা হয় তাঁর। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। রক্ততেও বিশেষ কিছু ধরা পড়েনি। জ্বর নেই।

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...