Sunday, April 5, 2026

Covid in kolkata: ফের ওমিক্রন উদ্বেগ, কলকাতা থেকে দুবাইগামী বিমানে ৫ করোনা আক্রান্তের হদিশ

Date:

Share post:

করোনার উদ্বেগজনক পরিস্থিতির মধ্যেই কলকাতা থেকে দুবাইগামী বিমানে ৫ কোভিড পজিটিভ আক্রান্তের হদিশ মিলল।বিমানবন্দর সূত্রের খবর প্রত্যেকের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়। তাতেই ওই পাঁচ যাত্রীর রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁদের ফের নতুন করে আরটিপিসিআর টেস্টে রিপোর্ট পজিটিভ এলে তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন:Arvind Kejriwal: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,রয়েছে মৃদু উপসর্গ

বিমানবন্দর সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুবাইগামী ফ্লাইটে (FZ 8094) সরকারি নির্দেশিকা অনুযায়ী যাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হল তাঁদের পাঁচজনের করোনা রিপোর্ট পজিটিভ আসে। এরপর তাঁদের ফের আরটিপিসিআর টেস্ট করানো হয়। পাঁচ ঘণ্টা পরে রিপোর্ট পজিটিভ এলে তাঁদের সকলকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়।  তবে হাসপাতাল থেকে তাঁদের মধ্যে কয়েকজনকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দিয়েছে। তাঁদের ওপরেও নজরদারি রাখা হচ্ছে। ইতিমধ্যেই তাঁদের প্রত্যেকেরই নমুনা সংগ্রহ করে জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে।

কোভিড মোকাবিলায় রাজ্যে বিধিনিষেধ জারি করা হয়েছে। সেখানেই বিমানবন্দরের সকল যাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট ও RTPCR টেস্টের ওপর জোর দেওয়ার কথা বলা হয়। জ্যের তরফ থেকে জানানো হয়েছে, ব্রিটেন থেকে কলকাতায় আসা বিমানে ইতিমধ্যেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। অন্য দেশগুলি থেকে আসা বিমানযাত্রীদের র‍্যাপিড অ্যান্টিজেন টেস্ট বাধ্যতামূলক। ইতিমধ্যেই রাজ্য সরকারের স্বাস্থ্য দফতরের সঙ্গে কথা হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষের। কোনও যাত্রীর টেস্ট রিপোর্ট পজিটিভ এলে দ্রুত পদক্ষেপ করার কথা বলা হয়েছে।আর সেই নির্দেশিকা মেনেই আজ ফের বিমানবন্দরে হদিশ মিলল পাঁচ আক্রান্তের।

Related articles

ভবানীপুরে ‘খলিস্তানি’ কাঁটায় বিদ্ধ শুভেন্দু! শিখদের রোষে মেজাজ হারিয়ে চাইলেন ক্ষমা

রাজনীতির ময়দানে ‘পাপ’ যে বাপকেও ছাড়ে না, শনিবার ভরদুপুরে খাস ভবানীপুরে তার প্রমাণ পেলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।...

তৃণমূলের নালিশের পরেই ব্যবস্থা! পানিহাটির অভিযুক্ত সেক্টর অফিসারকে শোকজ-অপসারণ কমিশনের

মুখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের বুলি, অথচ কাজের বেলায় চরম পক্ষপাতিত্ব! রাজ্যে নির্বাচন শুরুর আগেই কমিশনের নিরপেক্ষতাকে কার্যত...

সাংসদ থেকে প্রার্থী: ভোটের ময়দানে তৃণমূলের ৪০ ‘স্টার ক্যাম্পেনার’

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের জন্য তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। শনিবার দলের সোশ্যাল মিডিয়া পেজে...

ভোটের দিন সবেতন ছুটি! নির্দেশ না মানলে সংস্থাকে জরিমানার হুঁশিয়ারি কমিশনের 

আসন্ন বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের স্বার্থে বড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। ভোটের দিন রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি...