Friday, June 26, 2026

Shantanu Thakur: হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েই রাজ্য BJP-র বিরুদ্ধে তোপ শান্তনুর

Date:

Share post:

ফের বিজেপির অন্দরের কোন্দল প্রকাশ্যে। এবার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন তাদের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপিতে মতুয়া সম্প্রদায়ের ‘পোস্টার বয়’ শান্তনু ঠাকুর (Shantanu Thakur)। আর তারপরেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তিনি। তাঁর দাবি, “আমাকে আর বিজেপির প্রয়োজন নেই। যেখানে আমার প্রয়োজনীয়তা নেই, সেখানে কেন থাকব?’ BJP-র সমস্ত হোয়াটসঅ্যাপ গ্রুপ (Whatsapp Group) ছেড়ে বেরোনোর পর এবার কি দল ছাড়বেন শান্তনু? এ প্রশ্নের সরাসরি উত্তর না দিয়ে জল্পনা উস্কে তিনি বলেন, “আগামীদিনে কী পদক্ষেপ নেব তা সংবাদ মাধ্যমকে জানাব।” তবে এখনই যে মন্ত্রিত্ব ছাড়ছেন না একথা স্পষ্ট করেছেন তিনি।

নতুন রাজ্য কমিটি গঠনের পরে তা নিয়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে গেরুয়া শিবিরে। কমিটিতে মতুয়া সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নেই এই অভিযোগে হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়েন একের পর এক বিধায়ক-নেতা। সেই সময় শান্তনু ঠাকুরই কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার আশ্বাস দিয়েছিলেন। তাহলে হঠাৎ কেন তিনি হোয়াটসঅ্যাপ গ্রুপগুলি থেকে বেরিয়ে গেলেন? এর উত্তরে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জানান, “রাজ্য BJP-র আর আমাদের প্রয়োজন নেই। তাই আমরাও গ্রুপ থেকে বেরিয়ে এসেছি।” তাহলে কী তাঁর ইঙ্গিত মতুয়া ভোটের দিকে! বিধানসভা নির্বাচনের আগে মতুয়াদের মন জয় করতে উঠে পড়ে লেগেছিলেন বিজেপির কেন্দ্র এবং রাজ্য নেতৃত্ব। কিন্তু ভোট মিটতেই আর তাদের পাত্তা দিচ্ছে না বিজেপি নেতৃত্ব। বিরোধীরা এই অভিযোগ আগে অনেকবার করেছে। এবার খোদ এই অভিযোগ করলেন BJP সাংসদ। শান্তনু ঠাকুরের হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

আরও পড়ুন:Arvind Kejriwal: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,রয়েছে মৃদু উপসর্গ

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...