Friday, June 26, 2026

Arvind Kejriwal: করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল,রয়েছে মৃদু উপসর্গ

Date:

Share post:

দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ।পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রন সংক্রমন। এমতাবস্থায় করোনা আক্রান্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  তাঁর দেহে মৃদু উপসর্গ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে নিজেই টুইটে একথা জানিয়েছেন।

আরও পড়ুন:Covid in Delhi: রাজধানীতে ওমিক্রন উদ্বেগ, আক্রান্তের ৮৪ শতাংশের শরীরেই করোনার নয়া ভ্যারিয়েন্ট

টুইটে কেজরিওয়াল লিখেছেন, ‘আমি কোভিড পজিটিভ। মৃদু উপসর্গ রয়েছে। বাড়িতেই আইসোলেশনে রয়েছি। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁদের কাছে অনুরোধ, কোভিড পরীক্ষা করিয়ে নিন। আইসোলেশনে থাকুন।’


রাজধানীতে উদ্বেগজনক করোনা সংক্রমণের পরিস্থিতি দেখে  রবিবারই কেজরিওয়াল মঙ্গলবার একটি বৈঠক করবেন বলে জানা গেছে।পাশাপাশি সকলকে এই পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন হতেও বারণ করেছেন। তবে তার আগেই তাঁর দেহেও বাসা বেধেছে করোনা।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...