Wednesday, June 24, 2026

Election Commission: রাজ্যের নতুন ভোটার তালিকা প্রকাশ কমিশনের, কত হল মোট ভোটার!

Date:

Share post:

রাজ্যের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ২০২২ সালের সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলেন। এই নতুন ভোটার তালিকায় দ্বিগুণেরও বেশি বাড়ল নতুন ভোটদাতার সংখ্যা। নতুন ভোটদাতার সংখ্যা ১.১২ শতাংশ থেকে বেড়ে হল ২.৩৮ শতাংশ।

২০২২ সালের স‌ংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৪৩ লক্ষ ৮১০ জন। তার মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৩ কোটি ৭৮ লক্ষ ৩৫১। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৬৪ লক্ষ ৯৮ হাজার ৮১৭। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১ হাজার ৬৪২ জন।নতুন ভোটার তালিকায় রাজ্যে নতুন ভোটারের সংখ্যা বেড়েছে ১৬ লক্ষ ১৩ হাজার ৭২১ জন। ভোটার তালিকা থেকে আর বাদ পড়েছেন ৫ লক্ষ ৪৬ হাজার ১৭৮ জন। অর্থাৎ ১০ লক্ষেরও বেশি ভোটার বেড়েছে এবার।

খসড়া ভোটার তালিকায় প্রতি হাজার পুরুষ ভোটার পিছু মহিলা ভোটারের সংখ্যা ছিল ৯৬২। চূড়ান্ত ভোটার তালিকায় তা বেড়ে হয়েছে ৯৬৬। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিরবচ্ছিন্ন ভাবে ভোটার তালিকা সংশোধনের কাজ চলবে। কোনও নাগরিকের নাম বাদ পড়লে তিনি কমিশন-নির্দিষ্ট টোল ফ্রি নম্বরে অভিযোগ জানাতে পারবেন।

আরও পড়ুন- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া ত্রিপুরার বিধায়ক আশিস দাসের বিধায়ক পদ খারিজ

Related articles

মহরমের মিছিলে বাজবে না ডিজে, অস্ত্র প্রদর্শনে নিষেধাজ্ঞা লালবাজারের!

শুক্রবার মহরমের (Muharram) মিছিলে একগুচ্ছ নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুলিশ (Kolkata Police)। আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে, অপ্রীতিকর ঘটনা...

স্মার্ট প্রিপেইড মিটার লাগানোর নির্দেশিকা প্রত্যাহারের দাবি, আন্দোলনে গ্রাহকরা

সরকারি কর্মী ও সরকারি অর্থভোগীদের বাড়িতে প্রিপেইড স্মার্ট মিটার(Smart Meter) লাগানো বাধ্যতামূলক। সম্প্রতি নির্দেশিকা জারি করেছে রাজ্য সরকার।...

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...