Friday, April 3, 2026

Novak Djokovic: অস্ট্রেলিয়ায় ঢুকতে দেওয়া হল না জোকোভিচকে, বাতিল করা হল ভিসাও, আদালতের দ্বারস্থ জোকার

Date:

Share post:

অস্ট্রেলিয়া ( Australia) ঢুকতে দেওয়া হল না টেনিস তারকা নোভাক জোকোভিচকে( Novak Djokovic)। এমনকি বাতিল করা হল ভিসাও। আসন্ন অস্ট্রেলিয়ান ওপেন ( Australian Open) শুরুর আগেই বড় ধাক্কা! দেশে ঢুকতে দেওয়া হল না জোকোভিচকে। এর কারণ হিসেবে জানা গিয়েছে, করোনা টিকাকরণগত নিয়ম না মানায় ঢুকতে দেওয়া হয়নি জোকারকে।

গত মঙ্গলবার নোভাক জোকোভিচ জানিয়েছিলেন যে তিনি করোনার টিকা না নেওয়ার ক্ষেত্রে ‘বিশেষ ছাড়ের অনুমতি’ পেয়েছিলেন এবং বুধবার গভীর রাতে অস্ট্রেলিয়া অবতরণ করেন তিনি। এরপর অস্ট্রেলিয়ার সরকারের তরফ থেকে মেডিকাল ছাড়পত্রও পান।

তবে বর্ডার কর্তৃপক্ষ জোকোভিচের এই ছাড়পত্রের মান্যতা দেয়নি। এই নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, “নিয়ম খুবই স্পষ্ট, আপনার মেডিকাল ছাড়পত্র থাকতে হবে। ওনার কাছে স্পষ্ট কোনও ছাড়পত্র ছিল না। আমাদের বর্ডারকে এর জন্য ডাকতে হয়েছিল।”

জোকোভিচকে অস্ট্রেলিয়ায় ধুকতে না দেওয়ায়, ক্ষোভপ্রকাশ করেছেন সার্বিয়ার রাষ্ট্রপতি। তার অভিযোগ, জোকোভিচকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে।

এদিকে এক বিদেশি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ভিসা বাতিল করার সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি লড়াই শুরু করেছে নোভাক জোকোভিচ। তাঁর ভিসা যাতে অনুমোদন করা হয় ও তাঁকে দেশে ফেরত না পাঠানো হয় তার আবেদন করেছেন জোকোভিচের আইনজীবী।

আরও পড়ুন:India Team: আসন্ন মহিলা বিশ্বকাপের জন্য ঘোষণা করা হল ভারতীয় দল, দলের অধিনায়ক মিতালি রাজ

Related articles

ভবানীপুরে শুভেন্দু-ঘনিষ্ঠ RO, নিয়ম ভেঙে দায়িত্বে আধিকারিকরা: CEO-কে প্রশ্ন তৃণমূলের

নির্বাচনের আগে নির্বাচনী আচরণবিধির দোহাই দিয়ে যেভাবে রাজ্যের প্রশাসন ও পুলিশ পদে বদল করেছে জাতীয় নির্বাচন কমিশন (Election...

লক্ষ্ণণের চিঠিতে বড় দায়িত্বের খবর সৌরিশসকে, বঙ্গ ক্রিকেটে খুশির হাওয়া

বাংলা ক্রিকেটের জন্য সুখবর। বিসিসিআইয়ের কোচিংয়ের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন সৌরাশিস লাহিড়ী (Sourashish lahiri)। ‘ইমার্জিং ইন্ডিয়া’র কোচ হিসাবে নির্বাচিত...

ভোটার কারচুপিতেই ক্ষমতায় চন্দ্রবাবু! মধ্যরাতে ১৭ লক্ষ ভোট, প্রশ্ন প্রভাকর-প্রশান্ত-কুরেশির

বাংলায় নির্বাচনের আগে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দলীয় কর্মী, এজেন্টদের সতর্ক করছেন, যাতে তাঁরা ভোট শেষ হওয়ার...

কুড়মি স্বীকৃতির দাবিতে নীরব বিজেপি! জয়পুরের সভা থেকে তোপ অভিষেকের, নিশানা বিরোধী প্রার্থীকেও

জয়পুর বিধানসভা কেন্দ্রের সভা থেকে কুড়মি সম্প্রদায়ের দীর্ঘদিনের দাবিকে সামনে রেখে বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয়...