Friday, April 3, 2026

Sourav Ganguly: কবে থেকে শুরু হবে ঘরোয়া ক্রিকেট লিগ? কী বললেন বিসিসিআই সভাপতি?

Date:

Share post:

করোনার (Corona) কারণে স্থগিত রাখা হয়েছে রঞ্জি ট্রফি-সহ ( Ranji Trophy) ঘরোয়া ক্রিকেট লিগ। ১৩ জানুয়ারি থেকে শুরু হওয়ার কথা ছিল রঞ্জি ট্রফি। কিন্তু দেশে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত এই টুর্নামেন্ট-সহ সমস্ত ঘরোয়া ক্রিকেট লিগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই ( Bcci)। কবে থেকে শুরু হবে, সেই নিয়ে এখনও কিছু জানায় ভারতীয় ক্রিকেট বোর্ড। আর এই নিয়ে বড় খবর সামনে আনলেন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানালেন পরিস্থিতি স্বাভাবিক হলে ফের খেলা হবে। কিছু দিনের মধ্যেই নতুন সূচি প্রকাশ করবে বিসিসিআই।

ভারতের ঘরোয়া ক্রিকেটের সঙ্গে যুক্ত সব সংস্থাকে চিঠি দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায় । সেখানে লেখা, “কোভিড পরিস্থিতি খারাপ হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বেশ কয়েকটি দলের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ আক্রান্ত হয়েছেন। তাই ক্রিকেটারদের স্বাস্থ্যের কথা ভেবে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। খেলা শেষ করার দায়িত্ব বোর্ডের। পরিস্থিতি অনুযায়ী বোর্ড নতুন সূচি তৈরি করবে। সেই সূচি কিছু দিনের মধ্যেই সবাইকে জানিয়ে দেওয়া হবে।”

গত মঙ্গলবার রঞ্জি ট্রফি, কর্নেল সিকে নাইডু ট্রফি ও মেয়েদের টি-২০ লিগ আপাতত স্থগিত রাখা কথা ঘোষণা করে ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...