Tuesday, March 24, 2026

Covid Update: বেলাগাম করোনা, দেশে ২১ শতাংশ বাড়ল দৈনিক সংক্রমণ

Date:

Share post:

উদ্বেগ বাড়িয়ে হু হু করে বাড়ছে দেশের করোনা সংক্রমণ। রকেট গতিতে ছড়াচ্ছে সংক্রমণ। দেশে ২৪ ঘণ্টায় করোনায় দৈনিক সংক্রমণ বাড়ল ২১ শতাংশেরও বেশি। গতকাল দেশের সংক্রমণ সাত মাস পর এক লক্ষের গণ্ডি পার করেছে। আজও বেলাগাম সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যাও।

আরও পড়ুন:Sujit Basu: ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও ফের করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

শুক্রবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের করোনা পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘন্টায় ভারতে ১,১৭,১০০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন।যা বৃহস্পতিবারের তুলনায় ২৮.৮ শতাংশ বেশি। এর আগে গতবছর জুন মাসে দেশের দৈনিক সংক্রমণ এক লক্ষের গন্ডি পার করেছিল। পটিজিভিটি রেট রাতারাতি বেড়ে ৭.৭৪ শতাংশ। দেশে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৩, ৭১,৩৬৩।এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩,৫২,২৬,৩৮৬।  গত ২৪ ঘন্টায় দেশে মোট ৩০২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। যার মধ্যে কেরলে সর্বাধিক ২২১ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, আক্রান্তের সিংহভাগই রয়েছে মহারাষ্ট্রে। গত একদিনে মোট ৩৬,২৬৫ জন সেখানে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয় স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে একদিনে আক্রান্তের সংখ্যা ১৫,৪২১ জন।

Related articles

ঘুচল বিচারাধীন তকমা! স্বস্তিতে তৃণমূল-বিজেপি প্রার্থীরা

নির্বাচনের (Election 2026) আগে বড় স্বস্তি পেলেন তৃণমূল ও বিজেপি প্রার্থীরা (TMC BJP Candidate)। 'বিচারাধীন' তকমা ঘুচে অতিরিক্ত...

ISL: ভোটের জন্য বদল হতে পারে মোহনবাগান-ইন্টার কাশি ম্যাচের দিন

রাজ্যে বিধানসভা ভোট ঘোষণা হয়ে গিয়েছে। ২ দফাতেই হবে ভোট। নির্বাচনের প্রভাব পড়ছে খেলাধুলাতেও। ডার্বির দিন যেমন বদল...

শর্তসাপেক্ষে রামনবমীর মিছিলের অনুমতি কলকাতা হাইকোর্টের 

হাওড়ার রামনবমী (Ram Navami) মিছিলে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। মঙ্গলবার বিচারপতি সৌগত ভট্টাচার্য স্পষ্ট...

IPL: পাথিরানাকে নিয়ে বাড়ছে উদ্বেগ, ফিটনেস পরীক্ষায় অনুপস্থিত কেকেআর পেসার

আইপিএল (IPL) শুরুর আগে পাথিরানাকে (Pathirana )নিয়ে চিন্তা ক্রমশ বাড়ছে কেকেআরের(KKR) । চোট পাওয়ার পর ফিটনেস পরীক্ষা দিতে...