Monday, June 15, 2026

Sujit Basu: ভ্যাকসিনের ডবল ডোজ নিয়েও ফের করোনা আক্রান্ত দমকলমন্ত্রী সুজিত বসু

Date:

Share post:

ভ্যাকসিনের ডবল ডোজ নেওয়ার পরেও দ্বিতীয়বারের জন্য করোনা আক্রান্ত হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। আপাতত হোম আইসোলেশনে রয়েছেন তিনি। এর আগে ২০২০-তে প্রথমবার করোনা আক্রান্ত হন তিনি।

আরও পড়ুন:Weather Forecast: শীতেও বৃষ্টির ভ্রুকুটি, বাড়ছে তাপমাত্রা, জেনে নিন কবে থেকে বৃষ্টি
ভারতে আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ। একাধিক বিধিনিষেধ জারি করা সত্ত্বেও সংক্রমণের রাশ টানা সম্ভব হচ্ছে না। রাজ্যের করোনা পরিস্থিতির বেলাগাম। ইতিমধ্যেই রাজ্যের একাধিক মন্ত্রী করোনা আক্রান্ত। চিকিৎসক থেকে পুলিশ, প্রথম শ্রেণির কোভিড যোদ্ধাদের একটা বড় অংশ কোভিডের তৃতীয় ঢেউয়ে আক্রান্ত। প্রতিনিয়তই কোভিডের ঊর্ধ্বমুখ গ্রাফ উদ্বেগ বাড়াচ্ছে।

প্রসঙ্গত, শুক্রবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত কোভিড ১৯ বুলেটিন অনুযায়ী, পজিটিভিটি রেট ২৬.৩৪ শতাংশ। অর্থাৎ ১০০ জনের লালার নমুনা পরীক্ষা করা হয়েছিল। তার মধ্যে ২৬ জনেরও বেশি মানুষের সংক্রমণ ধরা পড়েছে। ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণ ১৮ হাজার ছাড়িয়েছে। কমেছে দৈনিক মৃতের সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় সংক্রামিত হয়ে রাজ্যে মৃত্যু হয়েছে ১৮ জনের। সুস্থ হয়েছেন ৭ হাজার ৯১২ জন।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...