Sunday, April 5, 2026

Election Date: আজই ৫ রাজ্যের নির্বাচনের দিন ঘোষণা করবে নির্বাচন কমিশন

Date:

Share post:

উত্তর প্রদেশ (Uttar Pradesh), উত্তরাখণ্ড (Uttakhand), পঞ্জাব (Punjab), গোয়া(Goa) এবং মনিপুরে (Manipur)- ফেব্রুয়ারিতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। তবে দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ায় সেই নির্বাচন নির্দিষ্ট দিনে হবে কি না তা নিয়ে সংশয় ছিল। তবে, এর মধ্যেই শনিবার নির্বাচন কমিশনের তরফ থেকে জানানো হয়েছে, আজ বিকেল সাড়ে তিনটের সময় এই নির্ঘণ্ট ঘোষণা হবে।

ইতিমধ্যেই ওই ৫ রাজ্যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দল পরিদর্শন সেরেছে।  রাজ্যে বেড়ে চলা করোনা পরিস্থিতি নিয়ে দু’দিন আগেই কেন্দ্রীয় স্বাস্থ্যসচিব রাজেশ ভূষণের সঙ্গেও বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। সেই বৈঠকে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, পঞ্জাব, গোয়া ও মণিপুরে দেশের করোনা (Corona) পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনকে যাবতীয় তথ্য দেন স্বাস্থ্যসচিব। এবার কবে বা কত দফায় এই নির্বাচন হয় সেটাই দেখার।

আরও পড়ুন:ঘুরপথে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে কেন্দ্র, টিকিট পিছু দিতে হবে ১০ থেকে ৫০ টাকা বেশি

Related articles

IPL: বরুণ-নারিনেই আস্থা, গ্রিনের বোলিংয়ের জন্য কেকেআর তাকিয়ে ডনের দেশের দিকেই

আইপিএলের(IPL) প্রথম দু ম্যাচেই হারের মুখ দেখতে হয়েছে কেকেআরকে (KKR)। পেস বোলিংয়ে বৈচিত্র নেই, স্পিন অ্যাটাক নিস্ক্রিয়, রাহানের...

অভিযোগ লীনা-শৈবালের বিরুদ্ধে: তালসারি থানা থেকে বিচারের আশায় প্রিয়াঙ্কা

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-এর অস্বাভাবিক মৃত্যুর এক সপ্তাহ পর এবার সরাসরি প্রযোজনা সংস্থার কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়-সহ (Leena Ganguly)...

IPL: বাদশার আগমনের দিনেই ভিলেন বৃষ্টি! কেকেআর-পাঞ্জাব ম্যাচ নিয়ে বাড়ছে আশঙ্কা

আইপিএলে (IPL)ঘরের মাঠে প্রথম জয়ের সন্ধানে ইডেনে সোমবার সন্ধ্যায় পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামছে কেকেআর(KKR)। নাইট ভক্তদের জন্য বাড়তি...

IPL: ইডেনে কেকেআরের বিরুদ্ধে প্রীতির দলের তুরুপের তাস নাইট প্রাক্তনী

  সোম সন্ধ্যায় ইডেনে ভীরু-জারা। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে কেকেআরে (KKR)প্রতিপক্ষ পাঞ্জাব কিংস।এই ম্যাচটা যতটা না নাইটদের সঙ্গে পাঞ্জাব...