Sunday, June 14, 2026

ঘুরপথে ট্রেনের ভাড়া বাড়াচ্ছে কেন্দ্র, টিকিট পিছু দিতে হবে ১০ থেকে ৫০ টাকা বেশি

Date:

Share post:

দূরপাল্লার ট্রেনগুলিতে এবার ঘুরপথে ভাড়া বাড়াতে চলেছে কেন্দ্রীয় সরকার(central government)। যার ফলে ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত টিকিট পিছু বেশি ভাড়া গুনতে হবে যাত্রীদের(passengers)। রেলমন্ত্রক(rail ministry) সূত্রে জানা গিয়েছে, ভবিষ্যতে উন্নত স্টেশনগুলোতে অত্যাধুনিক সুযোগ-সুবিধা পাওয়া এবং স্টেশনের মানোন্নয়নের জন্য টিকিটের দামের উপর এই অতিরিক্ত টাকা ধার্য করা হচ্ছে।

জানা গিয়েছে, সম্প্রতি স্টেশন গুলির মানোন্নয়নের জন্য যাত্রীদের থেকে লেভি(Levi) আদায় সংক্রান্ত ইস্যুতে সমস্ত জোনের জেনারেল ম্যানেজারকে চিঠি পাঠিয়েছেন রেল প্যাসেন্জার মার্কেটিং বিভাগের ডিরেক্টর বিপুল সিংঘল। চিঠিতেই বলা হয়েছে, অসংরক্ষিত আসন থেকে বাতানুকূল আসনের জন্য টিকিটের দামের সঙ্গে ১০ টাকা থেকে ৫০ টাকা অতিরিক্ত মূল্য গুনতে হবে যাত্রীদের। রেলের তরফে জারি করা নির্দেশিকায় বলা হয়েছে, শ্রেণি ভিত্তিক স্টেশনগুলির মানোন্নয়নের জন্য যাত্রীদের টিকিটে এই অতিরিক্ত মূল্য ধার্য করা হবে। তবে, শহরতলির প্যাসেঞ্জার ট্রেনগুলি এই ভাড়া বৃদ্ধির আওতার বাইরে।

আরও পড়ুন:দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফলে প্রভাব ফেলবে চলতি বছরের বিধানসভা নির্বাচনগুলি

তবে শুধু লেভি আদায় নয়, জানা গিয়েছে এর পাশাপাশি প্লাটফর্ম টিকিটের দামও বাড়াতে চলেছে রেল। তবে এভাবে স্টেশনের মানোন্নয়নের নামে যাত্রীদের থেকে টাকা আদায়ের বিষয়টি নিয়ে উঠছে নানা প্রশ্ন। কারণ স্টেশনগুলির মানোন্নয়নের জন্য রেল বাজেটে ধার্য করা থাকে পর্যাপ্ত টাকা। তার পরেও কেন অতিরিক্ত টাকা গুনতে হবে যাত্রীদের? এর অবশ্য কোনো উত্তর পাওয়া যায়নি কেন্দ্রের কাছ থেকে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...