Monday, April 6, 2026

Sachin Tendulkar: লেজেন্ডস লিগ থেকে সরে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর

Date:

Share post:

লেজেন্ডস লিগ (Legends League)থেকে সরে দাঁড়ালেন সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)। শনিবার এমনটা জানান হল সচিন তেন্ডুলকরের ম্যানেজমেন্ট সংস্থার তরফ থেকে। আগামী ২০ তারিখ থেকে শুরু হওয়ার কথা এই টুর্নামেন্ট।

গত দুই বছর ভারতে আয়োজিত হয়েছিল লেজেন্ডস লিগ। তবে চলতি বছর এই প্রতিযোগিতা আয়োজিত হবে ওমানে। ভারত ছাড়াও অংশ নেবে এশিয়া এবং অবশিষ্ট বিশ্ব একাদশ। লেজেন্ডস লিগ ক্রিকেটের কমিশনার নিযুক্ত আগেই হয়েছেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। এই লিগের প্রত্যেকটি ম্যাচই এবার পরিচালনা করবেন মহিলা ম্যাচ অফিশিয়ালরা। আয়োজকদের অভিনব এই উদ্যোগ ক্রিকেট দুনিয়ায় সাড়া ফেলবে এমনটাই মনে করছে বিশেষজ্ঞমহল।

আরও পড়ুন:Novak Djokovic: গতমাসে করোনায় আক্রান্ত হয়েছিলেন জোকার, জানালেন তাঁর আইনজীবীরা

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...