Monday, June 15, 2026

Sidney Poitier:প্রয়াত প্রথম অস্কারজয়ী কৃষ্ণাঙ্গ অভিনেতা সিডনি পোয়াটির

Date:

Share post:

হলিউডের প্রথম কৃষ্ণাঙ্গ তারকা অভিনেতা সিডনি পোয়াটির। ৯৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি সেরা অভিনেতা হিসাবে অস্কার জিতেছিলেন। সিডনির মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বাহামাসের ডেপুটি প্রধানমন্ত্রী চেস্টার কুপার।

আরও পড়ুন:ওমিক্রনের জের: হোটেল ব্যবসায় ক্ষতি ২০০ কোটি

১৯৬৪ সালে তিনি ‘লিলিস অব দ্য ফিল্ড’ ছবির জন্য অস্কার পান।এর আগে ১৯৫৮ সালে প্রথম বার অস্কারের জন্য মনোনয়ন পেয়েছিলেন তিনি। সিডনিই প্রথম কৃষ্ণাঙ্গ যিনি অস্কার পুরস্কারের জন্য মনোনীত হয়েছিলেন। তবে মনোনয়ন পাওয়ার পাঁচ বছর পর তাঁর ঝুলিতে ধরা দিয়েছিল এই সম্মানীয় পুরস্কার। ১৯৫৫ সালে ‘ব্ল্যাকবোর্ড জঙ্গল’ তাঁর জীবনের প্রথম সিনেমা। সেই সিনেমায় হাই স্কুলের ছাত্রের ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি।

 

সিডনির মিয়ামিতে ১৯২৭ সালে জন্ম নিয়েছিলেন তিনি। তাঁর বাবা ছিলেন কৃষক। তিনি প্রায়শই মিয়ামি থেকে ফ্লোরিডা এবং বাহামাসে যাতায়াত করতেন। সে জন্য সিডনির বেড়ে ওঠা বাহামাসে। ১৫ বছর বয়সে আমেরিকার মিয়ামিতে চলে আসেন তিনি। পরের বছর আসেন নিউ ইয়র্কে। ১৬ বছর বয়সে তিনি যোগ দেন আমেরিকান নিগ্রো থিয়েটারে।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...