Saturday, April 18, 2026

Sukanta Majumdar: করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি, ভর্তি হাসপাতালে

Date:

Share post:

করোনা আক্রান্ত বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। ভর্তি হয়েছেন হাসপাতালে। বিগত কয়েকদিন ধরেই তাঁর মৃদু উপসর্গ দেখা ছিল৷ এরপর কোভিড (Covid 19) পরীক্ষা করায় তাঁর রিপোর্ট পজিটিভ আসে ৷

আরও পড়ুন: Covid Review Meeting: জেলাস্তরে স্বাস্থ্য পরিকাঠামোয় জোর, মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকের নির্দেশ মোদির

নতুন বছরের শুরু থেকেই রাজ্যে (West Bengal) ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সক্রিয় রোগীর সংখ্যা। পজিটিভিটি রেট ৩৩ শতাংশের বেশি। করোনার কবলে পড়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা। শাসক-বিরোধী কোনও পক্ষকেই রেয়াত করছে না কোভিড৷ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হন বাবুল সুপ্রিয়, অরূপ বিশ্বাস, সুজিত বসুরা। এর আগে তৃতীয়বার করোনা আক্রান্ত হন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)। রুদ্রনীল ঘোষও মারণ ভাইরাসে আক্রান্ত। তবে এসবের মধ্যেই দলীয় কর্মসূচি চালিয়ে যাচ্ছিলেন সুকান্ত (Sukanta Majumdar)। কিন্তু রেহাই মিলল না। এদিন সন্ধে ৭টা নাগাদ ঢাকুরিয়ার এক বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। জ্বর, সর্দি-কাশি থাকায় প্রথমেই ব়্যাপিড টেস্ট হয় তাঁর। রিপোর্ট পজিটিভ আসায় হাসপাতালের একটি কেবিনে আইসোলেশনে রাখা হয়েছে তাঁকে।

Related articles

কাজে গাফিলতির অভিযোগে হুগলিতে অবজারভার বদল, কলকাতায় সাসপেন্ড কনস্টেবল

পারফরম্যান্সে অসন্তুষ্ট, চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের অভজারবারকে সরাল নির্বাচন কমিশন (Election Commission)। শনিবার চুঁচুড়া বিধানসভা কেন্দ্রের জেনারেল অবজারভার সি....

দিল্লিতে বাঙালি মহল্লায় খুন বাবা-ছেলে! গ্রেফতার অভিজাত আবাসনেরই বাসিন্দা

দিল্লির (Delhi) এক অভিজাত আবাসনে খুন বাবা-ছেলে! ঘটনাটি ঘটেছে দিল্লির বাঙালি মহল্লা নামে পরিচিত জায়গা চিত্তরঞ্জন পার্কের কাছে।...

মোদির ১৫ মন্ত্রক ৫৪,২৮২ কোটি খরচের কোনও হিসাব দেয়নি: ফাঁস CAG রিপোর্টে

বিরোধী রাজ্য়ে রাজ্য়ে ঘুরে প্রধানমন্ত্রী থেকে বিজেপির মুখ্যমন্ত্রীরা প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে সব দুর্নীতি বিজেপি-বিরোধী রাজ্যগুলিতে হয়। অথচ...

অধীর-হুমায়ুনকে পাহারা দিচ্ছে অমিত শাহর পুলিশ: একতিরে নিশানা অভিষেকের

“অধীর চৌধুরীকে (Adhir Ranjan Chowdhury) যে পুলিশ পাহারা দেয় অমিত শাহকে সেই একই পুলিশ পাহারা দেয়। হুমায়ুন কবীরকে...