Monday, April 6, 2026

AJANTA CIRCUS: সিঁথিতে অজন্তা সার্কাসের তাঁবু পরলেও দর্শক হাতেগোনা

Date:

Share post:

শীতের আমেজ নিয়ে শহরে ফের হাজির অজন্তা সার্কাস। ৫০ বছর অতিক্রম করে নানান ঝড় ঝাপ্টা পেরিয়ে আজও তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন দর্শকদের আনন্দ দেওয়ার। করোনার আবহে লকডাউন, আর্থিক মন্দা, দর্শকের অভাব,সবকিছু পার করে আবার সেই সার্কাস দু বছর পর ফিরে এসেছে সেই সিঁথির মোড়ের ময়দানে।
ম্যানেজার সঞ্জিত দাস বলেন, আগেই বন্ধ হয়ে গিয়েছে বাঘ সিংহ নিয়ে খেলা দেখানো।এখন শুধু পাখি আর কুকুরদের নিয়ে খেলা। এক সময় প্রধান আকর্ষণ ছিল বিদেশি মডেল, যা এখন করোনার জেরে আসা বন্ধ।লকডাউন কাটিয়ে মালিক পক্ষের সম্ভব হয়না দামী মডেল ভাড়া করে খেলা দেখানো। তাই এখন ভরসা উত্তরপূর্ব ,বিশেষত মনিপুরের মডেলরা, যারা নিজেদের ফিটনেস আর খেলা দিয়ে মাতিয়ে রাখার চেষ্টা করছেন দর্শকদের।

আরও পড়ুন- গোয়ায় বড় ধাক্কা বিজেপির, ক্ষোভ উগরে নির্বাচনের আগে দল ছাড়লেন রাজ্যের মন্ত্রী

একটু শৈশবকে ধরে রাখার আর ফিরিয়া দেওয়ার চেষ্টা করে এগিয়ে চলছে এই বাংলা থেকে শুরু হওয়া অজন্তা সার্কাস।যদিও করোনা সব এলোমেলো করে দিয়েছে। এবার সার্কাসের তাঁবু পরলেও দর্শক হাতেগোনা। ১০০ জনেরও বেশি শিল্পী-কর্মী সবাই এই শিল্পটিকে বাঁচিয়ে রাখার জন্য লড়াই করছেন।সমস্ত কোভিডবিধি মেনে তারা প্রতিটি শো আয়োজন করলেও ১০ শতাংশ দর্শকও আসছেন না বলে জানালেন সার্কাসের আধিকারিক।তবু ওরা প্রতিটি শোয়ের পারফরমেন্সের সময় রীতিমতো সিরিয়াস।

Related articles

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...

সুপ্রিম কোর্টে SIR মামলা: ট্রাইবুনাল, নাম বাদ পড়া ভোটারে নির্দেশের অপেক্ষা

নির্বাচনের আগে ভোটার তালিকা ও ন্যায্য ভোটারদের তালিকায় জায়গা পাওয়া, না পাওয়া নিয়ে উত্তাল রাজনীতি। এই পরিস্থিতিতে সোমবার...

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...