Saturday, June 27, 2026

Ipl: আইপিএলে নতুন স্পনসর, জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল

Date:

Share post:

আইপিএলের( IPL) নতুন স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ। স্পনসর থেকে সরে দাঁড়াচ্ছে চিনা মোবাইল সংস্থা ভিভো। মঙ্গলবার এমনটাই জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

এদিন এক সর্বভারতীয় সংবাদসংস্থাকে ব্রিজেশ প‍্যাটেল বলেন,” এই বছর চিনের মোবাইল প্রস্তুতকারী সংস্থা ভিভোর বদলে আইপিএলের স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ।”

২০২০ সালে ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের জেরে সরে দাঁড়ায় ভিভো, এবং সেই সময় আইপিএলের স্পনসর হয় একটি অনলাইন গেমিং অ‍্যাপ ড্রিম ইলেভেন। তবে ২০২১ সালে আবারও ফিরে আসে ভিভো। তবে ২০২২ সালে তাদের বদলে টাটা গ্রুপ আইপিএলের স্পনসর হতে চলেছে বলে জানান ব্রিজেশ। আর ফলে টাটার আগমণের জেরে, আগামী ২০২২ ও ২০২৩ মরশুমে আইপিএলের টাইটেল স্পনসর হবে টাটা।

২০২২ সালে আইপিএল হতে চলেছে দশ দলের। আমদাবাদ এবং লখনউ দু’টি নতুন দল যোগ দিয়েছে এ বারে। ১১ এবং ১২ ফেব্রুয়ারি আইপিএলের নিলাম হওয়ার কথা।

আরও পড়ুন:Sc EastBengal: শাস্তি কমল না পেরোসিভিচের, আপিল কমিটির বৈঠকে গড় হাজির লাল-হলুদ ম‍্যানেজমেন্ট

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...