Friday, June 26, 2026

Sc EastBengal: শাস্তি কমল না পেরোসিভিচের, আপিল কমিটির বৈঠকে গড় হাজির লাল-হলুদ ম‍্যানেজমেন্ট

Date:

Share post:

শাস্তি কমল না এসসি ইস্টবেঙ্গলের ( Sc EastBengal) ফুটবলর আন্তোনিও পেরোসেভিচের (AntonioPerosevic) । গত সোমবার শোনা গিয়েছিল পাঁচ ম‍্যাচের বদলে হয়তো কিছুটা শাস্তি কমতে চলেছে লাল-হলুদের এই তারকা বিদেশি ফুটবলারের। কিন্তু সূত্রের খবর, এসসি ইস্টবেঙ্গল ম‍্যানেজমেন্টের কিছু ভুলের জন‍্য পাঁচ ম্যাচ নির্বাসন ও এক লক্ষ টাকা জরিমানাই বহাল থাকল পেরোসেভিচের জন‍্য।

আন্তোনিও পেরোসেভিচের শাস্তি কমানোর আবেদন করেছিল এসসি ইস্টবেঙ্গল। সেই মত সোমবার রাতে আপিল কমিটি বৈঠক ডেকে ছিল। সূত্রের খবর, সেই বৈঠকে উপস্থিত ছিলেন না এসসি ইস্টবেঙ্গলের পক্ষ থেকে কোনও প্রতিনিধি। নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পর আপিল কমিটি সেই আবেদন খারিজ করে দেয় এবং পুরোনো সিদ্ধান্ত বহাল রাখে। ফলে পাঁচ ম্যাচ নির্বাসন ও এক লক্ষ টাকা জরিমানাই বহাল থাকল পেরোসেভিচের জন্য।

আরও পড়ুন:New Zealand: ইতিহাস গড়া হল না বাংলাদেশের, কিউয়িদের বিরুদ্ধে এক ইনিংস এবং ১১৭ রানে হারল লিটনরা

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...