Saturday, April 4, 2026

করোনা মোকাবিলায় মডেল ডায়মন্ড হারবার, এবার সাংসদ অভিষেকের প্রশংসায় মুকুল

Date:

Share post:

বর্তমান পরিস্থিতিতে আগামী দু’মাস বন্ধ থাকুক ভোট-মেলা। শনিবার, নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবার নিয়ে প্রশাসনিক বৈঠকের পর এই মতামত জানিয়েছিলেন তৃণমূলের (Tmc) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Bandyopadhyay)। কোভিড সংক্রমণ রুখতে ডায়মন্ড হারবারকে মডেল হিসেবে তুলে ধরছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর এই মতামতকে পূর্ণ সমর্থন জানিয়েছেন মন্ত্রী থেকে শুরু করে একাধিক নেতৃত্ব। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তাভাবনাকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকারও।

এবার ডায়মন্ড হারবারের সাংসদের মতামতকে সমর্থন করে টুইট করলেন তৃণমূল নেতা মুকুল রায়। তিনি লিখেছেন,অভিষেক বন্দ্যোপাধ্যায় কঠোর নির্দেশিকা প্রয়োগ করে এলাকার মানুষদের যেভাবে যত্ন নিচ্ছেন তা দেখে আমি খুশি। জনগণকে সাহায্য করার জন্য তার প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা প্রশংসনীয়।’

প্রসঙ্গত, অভিষেকের ঘোষণার চব্বিশ ঘণ্টার মধ্যে ডায়মন্ড হারবারে প্রতিটি ওয়ার্ডে ও পঞ্চায়েতে চালু হয়েছে মেগা কন্ট্রোল রুম (Control Room)। শুরু হয়েছে ডক্টরস অন হুইল। চলছে চেকিং ও ডবল মাস্ক (Mask) অভিযান। কমেছে পজিটিভিটি রেট। যা পথ দেখাচ্ছে গোটা বাংলাকে। পাশাপাশি বুধবার, স্বামীজির জন্মদিন উপলক্ষ্যে ৩০ হাজার কোভিড টেস্টের লক্ষ্যমাত্রা নিয়েছেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন- Covid Test: মডেল ডায়মন্ড হারবার: স্বামীজির জন্মদিনে হবে ৩০ হাজার কোভিড টেস্ট

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...