Saturday, April 4, 2026

কোভিডবিধি উড়িয়ে শতাধিক কর্মীসহ পুরভোটের প্রচারে দিলীপ, উঠলো বিধিভঙ্গের অভিযোগ

Date:

Share post:

রাজ্যজুড়ে করোনার প্রকোপ ক্রমশ বাড়ছে। যদিও হুঁশ নেই বিজেপি নেতাদের(BJP leaders)। আরও একবার সেই নজির গড়লেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ(Dilip Ghosh)। বুধবার শতাধিক কর্মী সমর্থককে নিয়ে আসানসোল(Asansol) পুরনিগমের ৫৭ নম্বর ওয়ার্ডের বরতরিয়া এলাকায় প্রচার করলেন তিনি। পুরভোটের প্রচারে দিলীপের সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি প্রার্থী অমর বাউরী(Amar Bauri)। এই ঘটনায় বিজেপির বিরুদ্ধে করোনাবিধি ভঙ্গের অভিযোগ তুলেছে তৃণমূল(TMC)।

পুরসভা নির্বাচনকে নজরে রেখে গত দু’দিন ধরে নির্বাচনী প্রচার উপলক্ষে আসানসোলে রয়েছেন দিলীপ ঘোষ। বিধি ভঙ্গের অভিযোগে পরপর দু’বার পুলিশি বাধার মুখে পড়তে হয়েছিল তাঁকে। প্রথমে উত্তর আসানসোল এবং পরে কুলটি। তারপরও বুধবার শতাধিক কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে প্রচারে বের হন দিলীপ। বিধি ভেঙে প্রচারের এহেন ঘটনার পর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ বলেন, “ঠান্ডার মধ্যেই মানুষ বেরিয়েছে। ভাল সাড়া পাচ্ছি।”

আরও পড়ুন:শুভেন্দুকে “তুচ্ছ মানুষ” বলে কটাক্ষ ফিরহাদের, কিন্ত কেন?

চলতি মাসের ২২ তারিখে বিধাননগর, শিলিগুড়ি, আসানসোল এবং চন্দননগর পুরসভা নির্বাচন। ইতিমধ্যেই তার দিনক্ষণ ঘোষণা করে দিয়েছে কমিশন। বহু জায়গায় প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। খবরে করো না বিধি কে মাথায় রেখে কমিশনে একাধিক বিধি-নিষেধ জারি করলেও সে বিধিনিষেধ তুলে শতাধিক মানুষকে সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারে নেমেছেন দিলীপ ঘোষ।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...