Wednesday, April 8, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) এগারো ম‍্যাচেও জয় এল না এসসি ইস্টবেঙ্গলের। মঙ্গলবার জামশেদপুর এফসির কাছে ১-০ গোলে হারল লাল-হলুদ ব্রিগেড। ৮৮ মিনিট পর্যন্ত লড়াই করেও জামশেদপুর এফসি-র কাছে হার লাল-হলুদের।

২)  ঠিক হয়ে গেল ২০২২ আইপিএলের নিলামের দিনক্ষন। আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে হতে চলেছে আইপিএলের এই মেগা নিলাম। মঙ্গলবার এমনটাই জানিয়ে দিলেন আইপিএলের চেয়ারম‍্যান ব্রিজেশ প‍্যাটেল।

৩) ভারত-দক্ষিণ আফ্রিকা  তৃতীয় টেস্টে প্রথমে ব‍্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২২৩ রান করল ভারতীয় দল। দুরন্ত ব‍্যাটিং অধিনায়ক কোহলির। দিনের শেষে ১ উইকেট হারিয়ে ১৭ রান প্রোটিয়াদের।

৪) এবার করোনায় আক্রান্ত হলেন ভারতীয় ক্রিকেটার ওয়াশিংটন সুন্দর। সূত্রের খবর কিছুদিন আগে করোনায় আক্রান্ত হয়েছেন তিনি। এই মুহুর্তে মুম্বইতে রয়েছেন ওয়াশিংটন।

৫) আইপিএলের নতুন স্পনসর হতে চলেছে টাটা গ্রুপ। স্পনসর থেকে সরে দাঁড়াচ্ছে চিনা মোবাইল সংস্থা ভিভো। মঙ্গলবার এমনটাই জানালেন আইপিএলের চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল।

৬) ইতিহাস গড় হল না বাংলাদেশের। বাংলাদেশ-নিউজিল‍্যান্ডের দ্বিতীয় টেস্টে এক ইনিংস এবং ১১৭ রানে জিতল কিউয়ারা। এরফলে দুই টেস্ট ম‍্যাচের সিরিজের ফলাফল ১-১।

আরও পড়ুন:Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

 

Related articles

সব মামলায় জামিন: জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন

কাশ্মীর থেকে গ্রেফতার হওয়ার ১২ বছর ১১ মাস পরে অবশেষে জেল থেকে মুক্তি পেতে চলেছেন সারদাকর্তা সুদীপ্ত সেন...

জন্মদিনে ‘পাশবিক’ লুকে ভক্তদের সারপ্রাইজ আল্লুর, অভিনেতার বাড়ির সামনে পুলিশের লাঠিচার্জ

'পুষ্পা' অভিনেতা জন্মদিন মানে দক্ষিণী বিনোদন জগতের অনুরাগীদের কাছে এ যেন এক উৎসবের মুহূর্ত। আর সেই দিনেই চন্দনদস্যু...

বিজেপি শাসিত মধ্যেপ্রদেশে প্রশাসনের ব্যর্থতা, বালি মাফিয়াদের ট্রাক্টর পিষে মারল বনকর্মীকে

বালি মাফিয়াদের (Illegal Sand Mining) বাড়বাড়ন্ত বিজেপি শাসিত মধ্যপ্রদেশে। এর খেসারত দিচ্ছেন সেই সরকারের কর্মীকেই। মধ্যপ্রদেশে বিজেপি প্রশাসনের...

যুদ্ধবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ! ক্রমশ বাড়ছে উদ্বেগ

সংঘর্ষবিরতির মধ্যেই ভারতীয়দের দ্রুত ইরান (Iran Crisis) ছাড়ার নির্দেশিকা জারি। অশান্তির আগুন জ্বলছে ইরানজুড়ে। এই আবহে ভারতীয়দের নিয়ে...