Wednesday, April 1, 2026

Sourav Ganguly: করোনা মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায়, ফিরলেন দাদাগিরি’র শুটিংয়ে, ছবি পোস্ট মহারাজের

Date:

Share post:

করোনা মুক্ত সৌরভ গঙ্গোপাধ্যায় ( Sourav Ganguly) । ফিরলেন দাদাগিরি’র শুটিংয়ে। বুধবার থেকে দাদাগিরি’র শুটিংয়ের কাজ শুরু করলেন মহারাজ। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন তিনি। আর সেখানে তিনি লেখেন,” কাজে ফিরলাম।”

গত মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় । উপসর্গ থাকায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাকে। তাঁর চিকিৎসার জন‍্য গঠন করা হয়েছিল তিন সদস্যের একটি মেডিক্যাল বোর্ডও। এমনকি মহারাজ ওমিক্রন ভাইরাসে আক্রান্ত কিনা, তা জানতে তাঁর নমুনা জিন পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে। বছরের শেষ দিন হাসপাতাল থেকে বাড়ি ফেরেন সৌরভ।

আরও পড়ুন:Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...