Wednesday, April 8, 2026

জন্মদিনে স্বামীজিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ালো খোদ মোদি সরকার, দেশজুড়ে বিতর্ক

Date:

Share post:

আজ দেশজুড়ে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের(Swami Vivekananda) জন্ম দিবস। তবে তার আগেই ভারতীয় এই মহাপুরুষকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগ উঠল খোদ মোদি সরকারের(Modi govt) বিরুদ্ধে। এই ঘটনায় রীতিমতো শোরগোল শুরু হয়েছে নানা মহলে। স্বামী বিবেকানন্দের মত ভারত ইতিহাসের এক প্রাণপুরুষকে নিয়ে এমন মিথ্যা তথ্য ছড়ানোয় বিজেপিকে তুলোধনা করতে দেখা গেল তৃণমূলকে(TMC)।

গত মঙ্গলবার প্রেস ইনফরমেশন ব্যুরোর তরফে ‘নিউ ইন্ডিয়া সমাচার’ শীর্ষক একটি লেখা তুলে ধরা হয় টুইটারে। লেখার বিষয়বস্তু ছিল স্বাধীনতা সংগ্রামের প্রসঙ্গ। লেখার একটি অংশে ‘গোল্ডেন পিরিয়ড’ প্যারাগ্রাফে ১৯৪৭ সাল থেকে বিভিন্ন ঘটনার কথা তুলে ধরা হয়েছে। যেখানে ভক্তি আন্দোলনের কথা রয়েছে। আর উল্লেখ করা হয়েছে ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের প্রসঙ্গ। তাৎপর্যপূর্ণভাবে মোদি সরকারের ওই লেখায় বলা হয়েছে, ১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহকে ত্বরান্বিত করা কিংবা উৎসাহ দেওয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন স্বামী বিবেকানন্দ, চৈতন্য মহাপ্রভু, রমনা মহর্ষি। আর ঠিক এখানেই মোদি সরকারের বিরুদ্ধে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুন:স্বেচ্ছামৃত্যুর আবেদন জানিয়ে রাষ্ট্রপতিকে চিঠি মুখ্যমন্ত্রীর বাবার, ছত্তিশগড়ে চাঞ্চল্য

প্রশ্ন উঠছে, স্বামী বিবেকানন্দ জন্মেছিলেন ১৮৬৩ সালে। কিন্তু সিপাহী বিদ্রোহ হয় ১৮৫৭ সালে। তাহলে কিভাবে এই বিদ্রোহের স্বামীজি যুক্ত থাকতে পারেন? আর কেন্দ্রীয় সরকারের তরফে কিভাবে এমন দায়িত্বজ্ঞানহীন তথ্য তুলে ধরা হল সামাজিক মাধ্যমে। এই ঘটনায় তোপ দেগে তৃণমূলের তরফে জানানো হয়েছে, অমৃত মহোৎসব পালন করছে মোদি সরকার। অথচ ভুল তথ্য পরিবেশন চলছে লাগাতার। ‌রাজ্যসভায় তৃণমূলের মুখ্য সচেতক সুখেন্দুশেখর রায় বলেন, ধর্মীয় জিগির তুলে নামের অপব্যবহার করছে মোদি সরকার। গণতন্ত্রকে মূর্খতন্ত্রে পরিণত করতে চায় তারা। ওরা নিজেরা মূর্খ, ফলে অন্যদেরও মূর্খ বানানোর অপকৌশলে মেতেছে।

Related articles

বদমেজাজি জ্ঞানেশ! বৈঠকে বাদানুবাদ, ‘অপমান’ পর্যবেক্ষককে

জনপ্রতিনিধি থেকে সরকারি আধিকারিকদের প্রতি ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের আচরণ কতটা খারাপ তা স্পষ্ট করে দিয়েছিলেন...

ভোটার তালিকা ফ্রিজ কেন, ভোট দিতে না পারলে ট্রাইবুনাল কীসের? প্রশ্ন তুলে সরব মমতা

ট্রাইব্যুনালে বিচার হওয়ার আগেই কেন ভোটার তালিকা 'ফ্রিজ'? বুধবার, শ্রীরামপুরের নির্বাচনী প্রচারে গিয়ে নির্বাচন কমিশনের (Election Commission) সিদ্ধান্ত...

ভুলের খেসারত! চাপে পড়ে নারীর ক্ষমতায়ন নিয়ে গান বাঁধবেন বাদশা

নিজের নতুন গান 'টাটিরি' (Tatiri Song Controversy) ঘিরে বিতর্কের শেষ নেই বাদশার (Badshah)। গানের কথা ও দৃশ্যায়নে নারীদের...

সভামঞ্চ লাগোয়া জায়গায় বৈদ্যুতিক স্পার্ক! ক্ষুব্ধ মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রীরামপুরে সভামঞ্চ লাগোয়া জায়গায় আগুন আতঙ্ক। দর্শকাসনে আগুনের ফুলকি (spark) দেখা যায়। স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন...