Friday, April 10, 2026

Corona: করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রিপোর্ট পজিটিভ স্বস্তিকারও

Date:

Share post:

ক্রমশই দীর্ঘ হচ্ছে করোনায় আক্রান্তদের তালিকা। করোনায় আক্রান্ত হচ্ছেন একের পর এক টলি তারকা। এবার করোনা আক্রান্ত অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। করোনা রিপোর্ট পজিটিভ এসেছে অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়েরও।

এদিন নিজের কোভিড আক্রান্ত হওয়ার কথা টুইটারে জানিয়ে প্রসেনজিৎ লেখেন, “দুর্ভাগ্যবশত আমি করোনা আক্রান্ত হয়েছি। চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে আপাতত হোম আইসোলেশনেই আছি। আশা করি দ্রুত সুস্থ হয়ে উঠব।”

একইদিনে মজার ছলে করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়সোশ্যাল মিডিয়া পোস্টে অভিনেত্রী জানিয়েছেন, , “শুনছিলাম এবারেও যাদের হচ্ছেনা তারা নাকি যমের অরুচি। যাক আমি আর অরুচি লিষ্টে নেই।”

অন্যদিকে, টলিপাড়ার আরও এক শিল্পী, রূপম ইসলাম। তাঁর স্ত্রী রূপসা এবং ছেলেও কোভিড পজিটিভ। মঙ্গলবার সকালে আরটিপিসিআর পরীক্ষা করিয়েছিলেন রূপম ইসলাম, তাঁর স্ত্রী এবং পুত্র। রাতে তাঁদের রিপোর্ট হাতে আসতেই জানতে পারেন, তাঁরা সকলে পজিটিভ।

আরও পড়ুন- থানার মধ্যে পুলিশ পোশাক খুলে লিঙ্গ দেখাতে বাধ্য করে তৃতীয় লিঙ্গের মানুষদের, উত্তাল ত্রিপুরা

 

Related articles

হলফনামায় একাধিক ত্রুটি! বাতিল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনবর মনোনয়ন, বদলে কে

নথিতে সমস্যা। বাতিল হল কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) তৃণমূল (TMC) প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Abhinav Bhattacharya) মনোনয়ন। সেই জায়গায়...

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...

ডাক পেয়েছিলেন SIR শুনানিতে, প্রয়াত লক্ষ্মীরতন শুক্লার বাবা

প্রয়াত প্রাক্তন ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার (Former Indian cricketer Laxmiratan Shukla) বাবা উমেশচন্দ্র শুক্লা (Umesh Chandra Shukla) ।...