Friday, April 3, 2026

প্রোমোটিং নিয়ে বিবাদ, গুলিতে মৃত যুবক

Date:

Share post:

ভরদুপুরে কলকাতায় রাস্তায় চলল গুলি। কেশব সেন স্ট্রিটে গুলিবিদ্ধ এক যুবক। জানা গিয়েছে, প্রোমোটিং সংক্রান্ত বিবাদের জেরেই এই গুলি চালানোর ঘটনা। আহত যুবকের নাম দীপক দাস। গুরুতর জখম যুবককে নিয়ে যাওয়া হয় এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন- মোদি সরকারের চোখে আঙুল দিয়ে অভিষেক দেখালেন করোনা মোকাবিলায় সেরা ডায়মন্ড হারবার
রাজাবাজার মোড়ের কাছে আমহার্স্ট স্ট্রিট লাগোয়া কেশব চন্দ্র সেন স্ট্রিটের কাছে এই হামলার ঘটনাটি ঘটে। জানা গিয়েছে, গুলিবিদ্ধ দীপক পেশায় একজন প্রোমোটর । তাঁর মাথায় গুলি লেগেছে। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রাথমিকভাবে পুলিশের অনুমান, ওই প্রোমোটার এক ব্যবসায়িক বন্ধু এই গুলি চালানোর ঘটনার সঙ্গে জড়িত। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।
ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, ব্যবসায়িক কোনও বৈরিতা বা প্রোমোটিং সংক্রান্ত কোনও বিবাদের থেকে শত্রুতার কারণেই তাঁকে গুলি করে মারা হয়েছে।

 

Related articles

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...